Water Metre in West Bengal: কতটা জল নষ্ট করা হচ্ছে? তা নিয়ে নজরদারি চালাতে ওয়াটার মিটার বসানোর পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। পূর্ত দফতর সূত্রে খবর, সাধারণ মানুষের থেকে কর নেওয়ার জন্য ওয়াটার মিটার বসানোর চিন্তাভাবনা করা হচ্ছে না। বরং কত জল ব্যবহার করা হচ্ছে, কতটা জল অপচয় করা হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে নজরদারির জন্যই রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে পূর্ত দফতর সূত্রে খবর। তবে ঠিক কতদিনের মধ্যে রাজ্যের সর্বত্র ওয়াটার মিটার বসিয়ে ফেলা হবে, সে বিষয়ে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
ওয়াটার মিটার নিয়ে মন্ত্রী কী বলছেন?

পূর্তমন্ত্রী অজয় পোদ্দার বলেছেন, 'আমরা রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসানো হবে। মানুষের উপরে কর চাপানো লক্ষ্য নয়। বরং জলের ব্যবহার এবং অপচয় বিশ্লেষণ করতে (আমরা ওয়াটার মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছি)।'
বৃষ্টির জল সংরক্ষণের উপরে জোর
সেই রেশ ধরে বৃষ্টির জল সংরক্ষণের উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন পূর্তমন্ত্রী। যে কাজে সমাজের সকল স্তরের মানুষকেও এগিয়ে আসার বার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রতিদিন ৪০ শতাংশ জল নষ্ট হচ্ছে।। সেই অপচয় রুখতে হবে এবং মাথাপিছু জলের ব্যবহারের হিসেব করতে হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী।
তিনি জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতিতে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানোর উপরে জোর দিতে হবে। গুরুত্ব আরোপ করতে হবে জলের পুনঃপ্রক্রিয়াকরণের উপরে। দ্রুতগতিতে নগরায়ণ, শিল্পের বহর বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো কারণে মিষ্টি জলের উৎসগুলির উপরে চাপ বাড়ছে। সেই পরিস্থিতিতে জল সংরক্ষণের উপরে জোর দিতে হবে। সেই কাজে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী।
{{/usCountry}}তিনি জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতিতে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানোর উপরে জোর দিতে হবে। গুরুত্ব আরোপ করতে হবে জলের পুনঃপ্রক্রিয়াকরণের উপরে। দ্রুতগতিতে নগরায়ণ, শিল্পের বহর বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো কারণে মিষ্টি জলের উৎসগুলির উপরে চাপ বাড়ছে। সেই পরিস্থিতিতে জল সংরক্ষণের উপরে জোর দিতে হবে। সেই কাজে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী।
{{/usCountry}}আরও পড়ুন: ‘স্ত্রীর ফোন না–ধরা মানে নির্যাতন নয়!’ স্বামীর বিরুদ্ধে ৪৯৮এ মামলা খারিজ হাইকোর্টের
জল সংরক্ষণ নীতি আনছে পশ্চিমবঙ্গ সরকার
একইসুরে জল সংরক্ষণের উপরে জোর দিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি জানিয়েছেন, জল সংরক্ষণ নিয়ে নয়া নীতি আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। যা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আইআইটি খড়্গপুরের প্রাক্তন ডিন অশোককুমার গুপ্তা যেমন জানিয়েছেন যে বৃষ্টির জল ধরে রাখা, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, জলাশয়ের সংস্কার এবং হাতে থাকা সম্পদের উপযুক্ত ব্যবহারের মতো বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেইসব বিষয়ের উপরে জোর দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুরের প্রাক্তন ডিন।