WB Assembly Election 2026 Phase: বাংলায় ৪ দফায় ভোট? নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর উপরে! মার্চের শুরুতেই ‘বড়’ কাজ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তোড়জোড় চলছে। আর রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের (সিইও) এক অফিসার জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার উপরে। কত বাহিনী আসবে?

Published on: Feb 12, 2026, 21:59:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা করা হবে? কত দফায় হবে বিধানসভা ভোট? আপাতত সেই দুটি প্রশ্নের উত্তর খুঁজছে পশ্চিমবঙ্গ-সহ পুরো দেশের রাজনৈতিক মহল। তারইমধ্যে একটি মহলের তরফে দাবি করা হল যে চার দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হতে পারে। আর এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যেতে পারে ভোটদান প্রক্রিয়া। তবে শেষপর্যন্ত কত দফায় ভোট হবে, তা সরকারিভাবে জানা যেতে পারে মার্চের প্রথম সপ্তাহে। সূত্রের খবর, আগামী ১ মার্চ এবং ২ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যদি ঐক্যমত তৈরি হয়, তাহলে সেই সফরের পরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার উপরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার উপরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে? নজর সেদিকেই

তবে যেটাই হোক না কেন, এখনও চূড়ান্ত কখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের (সিইও) এক অফিসার জানিয়েছেন যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায়, তার উপরে নির্ভর করছে যে কত দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হবে। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, তা আপাতত খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

আরও পড়ুন: US Company in Kolkata: বাংলার স্টার্ট-আপের সঙ্গে কাজ করতে চায় US-র সংস্থা, কলকাতায় আরও ১ অফিসের লক্ষ্য

এক দফায় ভোট করার প্রস্তাব CEO দফতর

এমনিতে সিইও দফতর থেকে এক দফায় ভোট করার প্রস্তাব পাঠানো হয়েছে দিল্লিতে। অর্থাৎ একদিনেই ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণের পক্ষে সওয়াল করেছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ওই আধিকারিক জানিয়েছেন, রাজ্য থেকে যে প্রস্তাব গিয়েছে, সেটার ভিত্তিতে জোরদার আলোচনা চলছে দিল্লিতে কমিশনের সদর দফতরে। তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুন: WB 5th Pay Commission DA: বকেয়া DA মামলা নিয়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য? ঘুঁটি সাজাচ্ছেন সরকারি কর্মচারীরাও

কেন্দ্রীয় বাহিনী ও বাড়তি কেন্দ্রীয় বাহিনী- হিসাব করছে কমিশন

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোট হয়েছিল আটটি দফায়। সেজন্য প্রায় ১,১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু এক দফায় ২৯৪টি আসনেই ভোট করতে হবে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী লাগবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই আধিকারিক জানিয়েছেন, প্রতিটি জেলা প্রশাসনের কাছে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের বিষয়ে জানতে চেয়েছে কমিশন। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর স্পর্শকাতর এলাকায় অশান্তি এড়াতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়।

আরও পড়ুন: WB Railways Projects: দিঘা, পুরুলিয়া-সহ ৫ জায়গায় হল্ট স্টেশনের ঘোষণা! ১৭৬.৯৯ কোটির আরও ১ উপহার বাংলাকে

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More