বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বামফ্রন্ট। প্রথম দফায় ১৯২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি আসনের প্রার্থীদের নামও তিন-চারদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে দাবি করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আর প্রথম দফায় প্রার্থী করা হয়েছে নদিয়ার কালীগঞ্জের বোমা বিস্ফোরণে মৃত নয় বছরের বালিকা তামান্না খাতুনের মা হলেন সাবিনা ইয়াসমিনকে। কালীগঞ্জ উপ-নির্বাচনে জয়ের পরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলের সময় বোমা বিস্ফোরণের মৃত্যু হয়েছিল তমান্নার। অভিযোগ উঠেছিল যে সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তার জেরে মৃত্যু হয়েছিল তমান্নার।

আজ বামফ্রন্টের প্রার্থীতালিকা ঘোষণার সময় তামান্নাকে ‘শহিদ’ হিসেবে উল্লেখ করে বিমান জানান যে কালীগঞ্জ থেকে তার মা'কে প্রার্থী করা হচ্ছে। তাছাড়া 'ইয়ং' ব্রিগেডের দীপ্সিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, সায়নদীপ মিত্রদের প্রার্থী করা হয়েছে। টিকিট পেয়েছেন পোড়খাওয়া বিকাশরঞ্জন ভট্টাচার্যও।
বামফ্রন্টের কোন প্রার্থী কোন আসনে দাঁড়াচ্ছেন?
মেখলিগঞ্জ: কমল রাই (ফরওয়ার্ড ব্লক)
মাথাভাঙা: খগেন বর্মন (সিপিআই)
দিনহাটা: বিকাশ মণ্ডল (ফরওয়ার্ড ব্লক)
গাজোল: ক্ষিতিশ সরকার।
মানিকচক: দেবজ্যোতি সিনহা।
মালদা: দীপক বর্মন।
কালীগঞ্জ: সাবিনা ইয়াসমিন (সিপিআইএম)।
বনগাঁ উত্তর: পীষূয সাহা (সিপিআইএম)।
নোয়াপাড়া: গার্গী চট্টোপাধ্যায় (সিপিআইএম)।
খড়দা: দেবজ্যোতি দাস (সিপিআইএম)।
দমদম উত্তর: দীপ্সিতা ধর (সিপিআইএম)।
কামারহাটি: মানস মুখোপাধ্যায় (সিপিআইএম)।
বরানগর: সায়নদীপ মিত্র (সিপিআইএম)।
পানিহাটি: কলতান দাশগুপ্ত (সিপিআইএম)।
রাজারহাট নিউটাউন: সপ্তর্ষি দেব (সিপিআইএম)।
যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিআইএম)।
মহেশতলা: সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)।
উত্তরপাড়া: মীনাক্ষী মুখোপাধ্যায় (সিপিআইএম)।
বেহালা পশ্চিম: নীহার ভক্ত (সিপিআইএম)।
{{/usCountry}}বেহালা পশ্চিম: নীহার ভক্ত (সিপিআইএম)।
{{/usCountry}}দমদম: ময়ূখ বিশ্বাস
কাকদ্বীপ: নারায়ণ দাস
বারুইপুর পূর্ব: স্বপন নস্কর
সিঙ্গুর: দেবাশিস চট্টোপাধ্যায়
চন্দননগর: মণীশ পন্ডা
বেলেঘাটা: পারমিতা রায়
আরামবাগ: বীথিকা পন্ডিত
হরিপাল: সৌমেন মুখোপাধ্যায়
চন্ডীপুর: রীতা দাস
পটাশপুর: সৈকত গিরি
কাঁথি উত্তর: সুতনু মাইতি
কাঁথি দক্ষিণ: তেহরান হুসেন
রামনগর: অশোক কুমার মাইতি
দাঁতন: শ্যামলকান্তি দাস পট্টনায়েক
ঝাড়গ্রাম: অর্জুন মাহাতো
কেশিয়ারি: মলিনা মুর্মু
খড়্গপুর সদর: মধুসূদন রায়
নারায়ণগড়: তাপস সিনহা
ডেবরা: সুমিত অধিকারী
ঘাটাল: শান্তিনাথ সাতিক
বাঁকুড়া: অভয়ানন্দ মুখোপাধ্যায়
রঘুনাথপুর: গণেশ বাউরি
রানিবাঁধ: দেবলীনা হেমব্রম
কোতুলপুর: রামচন্দ্র রায়
সোনামুখী: অজিত রায়
খণ্ডঘোষ: রামজীবন রায়
বর্ধমান দক্ষিণ: সুদীপ্ত গুপ্ত
রায়না: সোমনাথ মাঝি
মেমারি: কৃষ্ণেন্দু ভদ্র
ভাতার: হাসিনা খাতুন
পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা
কাটোয়া: সঞ্জিত দাস
মঙ্গলকোট: মীরাজ আলম
আউশগ্রাম: চঞ্চল মাঝি
পাণ্ডবেশ্বর: প্রবীর মণ্ডল
দুর্গাপুর পূর্ব: সীমন্ত চট্টোপাধ্যায়
দুর্গাপুর পশ্চিম: প্রভাস সাঁই
জামুরিয়া: মহম্মদ সাব্বির হুসেন
আসানসোল: শিল্পী চক্রবর্তী
উদয়নারায়ণপুর: ষষ্ঠী মাজি
শ্রীরামপুর: নবনীতা চক্রবর্তী
সাতগাছিয়া: গৌতম পাল
বিষ্ণুপুর: শ্যামল দল
কসবা: দীপু দাস
সোনারপুর উত্তর: মোনালিসা সিনহা