WB Monsoon arrival latest update: বাংলায় বর্ষা ঢুকছে কয়েকদিন পরেই! তার আগে ভারী বৃষ্টি একাধিক জেলায়, ১৫টিতে ঝড়

WB Monsoon arrival latest update: পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে কয়েকদিন পরেই। তার আগে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ঝড় উঠবে পশ্চিমবঙ্গে ১৫টি জেলায়। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Published on: Jun 8, 2026, 19:29:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Monsoon arrival latest update: আগামী দু'তিনদিনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যেতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। সোমবার ভারতীয় মৌসম ভবনের তরফে বলা হয়েছে, ‘আগামী দু'তিনদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশের আরও কয়েকটি অংশ, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কয়েকটি অংশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিমের কয়েকটি অংশ এবং উত্তর-পূর্ব ভারতের বাকি অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসরের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।’

পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে কয়েকদিন পরেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে কয়েকদিন পরেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

মঙ্গলে একাধিক জেলায় ভারী বৃষ্টি

এমনিতে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) বৃষ্টি হবে। আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

আরও পড়ুন: Tapas Roy on TMC mutiny: 'ওই ডেঁপো ছেলেটাকে কীভাবে মেনে নেবে?' তৃণমূল টুকরো হতেই অভিষেককে খোঁচা তাপসের

তাছাড়া মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড় উঠবে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।

আরও পড়ুন: PM Internship Scheme: মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড ও দেশের সেরা ৫০০ কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ! জানুন আবেদনের পদ্ধতি

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

তবে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের থেকে অনেকটাই কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Rebel TMC MPs letter to Lok Sabha: BJP জোটের সঙ্গে থাকতে চাই, চিঠি তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ ২০ সাংসদের! দেব-রচনাও আছেন?

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়?

সেইসঙ্গে দক্ষিণবঙ্গের সাতটি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। সেজন্য ওই সাতটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More