PM Internship Scheme: মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড ও দেশের সেরা ৫০০ কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ! জানুন আবেদনের পদ্ধতি
PM Internship Scheme: ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা’ চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে নির্বাচিত তরুণ-তরুণীরা দেশের প্রথম সারির ৫০০টি শীর্ষস্থানীয় কোম্পানিতে কাজ শেখার সুবর্ণ সুযোগ পাবেন। কীভাবে আবেদন করবেন?
PM Internship Scheme: দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থানের পরিধি বাড়াতে এবং তাঁদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভারত সরকার ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা’ চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের তরুণ প্রজন্মকে শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে, কর্পোরেট জগতের বাস্তব কাজের অভিজ্ঞতা প্রদান করা। এই প্রকল্পের অধীনে নির্বাচিত তরুণ-তরুণীরা দেশের প্রথম সারির ৫০০টি শীর্ষস্থানীয় কোম্পানিতে কাজ শেখার সুবর্ণ সুযোগ পাবেন।

আর্থিক সুবিধা ও ইন্টার্নশিপের মেয়াদ
১) এই স্কিমে আবেদনকারী যুবকদের জন্য রয়েছে দারুণ আর্থিক সুবিধা। ইন্টার্নশিপ চলাকালীন যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।
২) এই ইন্টার্নশিপের মোট মেয়াদ হবে ১২ মাস অর্থাৎ ১ বছর। তবে কাজের ধরন বা রোলের ওপর ভিত্তি করে এই মেয়াদের কিছুটা পরিবর্তন হতে পারে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী
১) বয়সসীমা: আবেদনকারী ভারতীয় যুবক-যুবতীর বয়স অবশ্যই ২১ থেকে ২৪-র মধ্যে হতে হবে।
২) প্রার্থীকে অবশ্যই ফুল-টাইম কোনও চাকরি বা নিয়মিত উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকলে চলবে না।
৩) দূরশিক্ষার ছাড়: যে সমস্ত তরুণ-তরুণী অনলাইন মোডে বা ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে পড়াশোনা করছেন, তাঁরা এই ইন্টার্নশিপের জন্য সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হবেন।
৪) পারিবারিক আয়: আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় আট লাখ টাকার বেশি হওয়া চলবে না।
৫) সরকারি চাকরি: পরিবারের কোনও সদস্য যদি স্থায়ী সরকারি চাকরি করেন, তবে সেই পরিবারের সন্তান এই সুবিধার আওতাভুক্ত হবেন না।
কারা আবেদন করতে পারবেন না?
IIT, IIM, IISER, NID, IIIT, NLU-এর মতো দেশের নামী ও প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকরা এতে আবেদন করতে পারবেন না। এছাড়া CA, CMA, CS, MBBS, BDS, MBA বা যে কোনও মাস্টার ডিগ্রিধারী এবং উচ্চশিক্ষিত প্রার্থীরা এর বাইরে থাকবেন। কোনো সরকারি স্কিমের অধীনে ইতিমধ্যে স্কিল ট্রেনিং নিচ্ছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় নথিপত্র
১) আধার কার্ড
২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা সার্টিফিকেট
৩) বয়সের প্রমাণপত্র
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে অফিসিয়াল 'PM Internship Portal'-এ প্রবেশ করতে হবে।
২) পোর্টালে গিয়ে 'Log-in' বা 'Registration' অপশনে ক্লিক করুন।
৩) নিজের সচল মোবাইল নম্বরটি দিয়ে ওটিপি (OTP) সাবমিট করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
৪) এরপর নিজের প্রোফাইলটি তৈরি করুন এবং সেখানে সমস্ত শিক্ষাগত যোগ্যতার বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
৫) প্রোফাইল তৈরি হয়ে গেলে নিজের পছন্দ অনুযায়ী ইন্টার্নশিপের সুযোগ বেছে নিন। আপনি চাইলে একাধিক রোলের জন্যও আবেদন করতে পারেন।
৬) আবেদন জমা পড়ার পর কোম্পানিগুলির পক্ষ থেকে শর্টলিস্টিং করা হবে। আপনি নির্বাচিত বা সিলেক্টেড হলে তা ইমেল বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


