...
...
Next Story

WB Vote Percentage Details: বাংলায় CPI-এর থেকে বেশি ভোট পেয়েছে BSP! নোটার কাছে হার CPI(ML) লিবারেশন, ফরওয়ার্ড ব্লকের

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, নোটায় ভোট পড়েছে ৪ লাখ ৯৪ হাজার ৯৩২টি। শতাংশের নিরিখে যা ০.৭৮ শতাংশ। এদিকে ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৮০ (০.২৮ শতাংশ), আরএসপি পেয়েছে ৬৪ হাজার ২০৯ ভোট (০.১০ শতাংশ)।

Published on: May 5, 2026, 09:40:36 IST
Advertisement

অর্ধ দশক পরে ফের বাংলার বিধানসভায় ফিরেছে বাম। সিপিএম এই নির্বাচনে ডোমকল আসনে জয়ী হয়েছে। এছাড়া বেশ কিছু আসনে উল্লেখযোগ্য ভোট পেলেও সেভাবে দাগ কাটতে পারেনি সিপিএম। এদিকে সিপিএম ছাড়া বাকি বাম দলগুলির অবস্থা ততটা ভালো নয়। এবারে বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়েছিল দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআই(এমএল) লিবারেশনও। তবে তারাও সেভাবে লড়াই দিতে পারেনি। একদা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাম দল সিপিআই থেকে এবারে বেশি ভোট পেয়েছে মায়াবতীর বিএসপি। (আরও পড়ুন: বাম-কংগ্রেস-নোটা-নির্দলদের ভোট কাটাকাটি! ৩ আসনে ১০০০-এর কম ব্যবধানে জয় বিজেপির)

বাংলায় সিপিআইএমএল লিবারেশন পেয়েছে ৪৬ হাজার ৩৯৯ (০.০৭ শতাংশ) ভোট। (PTI)
বাংলায় সিপিআইএমএল লিবারেশন পেয়েছে ৪৬ হাজার ৩৯৯ (০.০৭ শতাংশ) ভোট। (PTI)

আরও পড়ুন: ১টি আসনে লাখ ভোটে জয়ী BJP, ৯০০০০-র ফারাক ২টিতে, TMC-র সবচেয়ে বড় জয় মেটিয়াবুরুজে

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, সিপিআই এবারে সারা রাজ্যে পেয়েছে ৯৯ হাজার ২২৩ ভোট। আর বিএসপি পেয়েছে ১ লাখ ১৭ হাজার ১৬৬টি ভোট। শতাংশের নিরিখে বিএসপির ভোটের হার ০.১৮ শতাংশ। সিপিআই পেয়েছে ০.১৮ শতাংশ। সিপিআইএমএল লিবারেশন পেয়েছে ৪৬ হাজার ৩৯৯ (০.০৭ শতাংশ) ভোট। উল্লেখ্য, এই নির্বাচনে সিপিআই লড়েছে ১৭টি আসনে, ফরওয়ার্ড ব্লক ২৩টি আসনে, আরএসপি ১৬টি আসনে। এছাড়া সিপিআইএমএল লিবারেশন লড়েছে ৯টি আসনে। আর রাজ্যের ১৫২টি আসনে লড়েছে বিএসপি। (আরও পড়ুন: অসমে খাতা খুলল তৃণমূলের, ভোট শতাংশের নিরিখে অবশ্য হারল নোটার কাছে)

এছাড়া রাজ্য জুড়ে সার্বিক ভাবে বিজেপির ভোটের হার ৪৫.৮৪ শতাংশ। সেখানে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ৪০.৮০ শতাংশ। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। একটি আসনে এগিয়ে থাকলেও সেটির ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। এদিকে ফের বিধানসভা পা রাখতে চলেছে বাম এবং কংগ্রেস। এই নির্বাচনে সিপিএমের ভোটের হার ছিল ৪.৪৫ শতাংশ এবং কংগ্রেসের ভোটের হার ২.৯৭ শতাংশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe