...
...
Next Story

WB HS Results 2026 Check Online: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আজ! কোন বিষয়ে কত নম্বর? নিজের রেজাল্ট এখান থেকেই দেখুন

WB HS Results 2026 Check Online: রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকাল-সকাল ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে রেজাল্ট দেখা যাবে এখান থেকেই। নিজের প্রাপ্ত নম্বর দেখে নিন।

Published on: May 14, 2026, 00:05:22 IST
Advertisement

WB HS Results 2026 Check Online: আজ উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেমিস্টার প্রথায় একাদশ-দ্বাদশ শ্রেণির যে পঠনপাঠন শুরু হয়েছিল, তার আওতায় এবার প্রথমবার উচ্চমাধ্যমিক হয়েছে। ফলে এবার নতুন ধাঁচে ফলপ্রকাশ করা হবে। তাছাড়া অবশ্য বাকি প্রথা অপরিবর্তিত রয়েছে। যেমন প্রতিবারের মতোই আগে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের শীর্ষ আধিকারিকরা। তারপর থেকে অনলাইনে (ওয়েবসাইটের মাধ্যমে) রেজাল্ট দেখা যাবে। আর গত কয়েক বছরের মতো এবারও হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। তাছাড়াও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://result.wb.gov.in/ থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।

কখন থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?

রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। (ফাইল ছবি)
রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। (ফাইল ছবি)

১) কখন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে। ওই সময় থেকে শুরু হবে সংসদের সাংবাদিক বৈঠক। সেখানে উচ্চমাধ্যমিকে পাশের হার, বিভিন্ন পরিসংখ্যান এবং মেধাতালিকা প্রকাশ করা হবে।

২) ওয়েবসাইটে কখন থেকে রেজাল্ট দেখা যাবে? সকলে রেজাল্ট দেখতে পারবেন সকাল ১১ টা থেকে। সকাল ১১ টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। সরাসরি হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট থেকেই রেজাল্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: UPSC Civil Services Sucess Tips: তিনবার UPSC প্রিলিমস পাশ করতে পারেননি, তারপর IAS 'টপার', কীভাবে বাজিমাত প্রাচীর?

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবেন কীভাবে?

১) এই প্রতিবেদনের নীচে একটি জায়গা আছে, যেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লেখার জায়গা আছে।

৩) তাহলেই স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। আর সবথেকে বড় কথা, স্কুল থেকে মার্কশিটের হার্ডকপি পাওয়ার আগেই হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট থেকে সফট কপি ডাউনলোড করতে পারবেন।

মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে সংসদের কড়া নির্দেশিকা

সংসদের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবারই পড়ুয়াদের হাতে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দিতে হবে। অতীতে কখনও কখনও আগে ফলপ্রকাশ করে দেওয়া হলেও কয়েকদিন পরে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হত। এবার সেরকম হচ্ছে না।

আরও পড়ুন: UPSC Civil Services Mental Tips: ০.২ নম্বরের জন্য CSAT-এ 'ফেল', কীভাবে হতাশ না হয়েও ৫ চেষ্টায় UPSC-তে সফল সৃষ্টি?

সকাল ১১ টা থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। ঠিক তখন থেকেই সংসদ নির্ধারিত ৫৬টি ক্যাম্প অফিসে বিতরণ করা হবে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। যা নির্দিষ্ট স্কুলের প্রতিনিধিরা সংগ্রহ করবেন। স্কুল থেকে পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন বৃহস্পতিবারই।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe