WBJEE 2026 Counselling Date: জুনেই রাজ্য জয়েন্টের কাউন্সেলিং ও সিট অ্যালোটমেন্ট শুরু! মোটামুটি দিনও বলল WBJEE
WBJEE 2026 Counselling Date: ২৪ জুন পরীক্ষা হয়েছিল। ১৮ জুন ফলপ্রকাশ করা হল। আর সবকিছু ঠিকঠাক থাকলে এই জুন মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং এবং আসন বণ্টন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানাল বোর্ড।
WBJEE 2026 Counselling Date: সবকিছু ঠিকঠাক থাকলে জুনের শেষ সপ্তাহের মধ্যেই রাজ্য জয়েন্টের কাউন্সেলিং ও আসন বণ্টন শুরু হয়ে যাবে। এমনই আশাপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) চেয়ারম্যান গৌতম পাল। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সব কলেজ আছে, সেখানকার সিট ম্যাট্রিক্স আসবে রাজ্য জয়েন্ট বোর্ডের কাছে। সেটার ভিত্তিতে একটি ডিজিটাল ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। তারপরই কাউন্সেলিং এবং আসন বণ্টন প্রক্রিয়া শুরু করে দেওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান।
জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান কী বললেন?
চলতি মাস থেকেই রাজ্য জয়েন্টের কাউন্সেলিং শুরু হবে, আশাপ্রকাশ করল বোর্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
{{^htLoading}} {{/htLoading}}
তাঁর কথায়, ‘আমরা খুব দ্রুত কাউন্সেলিং শুরু করতে চাইছি। এখানে আমাদের কিছুটা বাধ্যবধকতা আছে। আমাদের গোটা পশ্চিমবঙ্গে যে সব কলেজ আছে, সেখানকার সিট ম্যাট্রিক্স পেতে হয়। আশা করছি, আমরা খুব দ্রুত পেয়ে যাব। দ্রুত (সিট ম্যাটিক্স) পেয়ে যাওয়ার পরে আমাদের যে ডিজিটাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয়, সেটা করতে কয়েকদিন সময় লাগবে। আমরা চেষ্টা করছি, এই মাসের মধ্যে (কাউন্সেলিং শুরু করে দেওয়া হবে)। আমরা আশা করছি যে ২৯ জুনের মধ্যে আমরা কাউন্সলিং এবং সিট অ্যালোটমেন্ট প্রক্রিয়া শুরু করতে পারব।’
এমনিতে আজ রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়েছে। গত ২৪ মে পরীক্ষা হয়েছিল। আর আজই ফলপ্রকাশ করে দেওয়া হয়েছে। জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, ৯৪,৯০১ জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন। নাম নথিভুক্ত করেছিলেন অবশ্য প্রায় ১.২ লাখ প্রার্থী। যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯২,৭৫৩ জন। যা শতাংশের বিচারে ৯৭.৭৪।
{{/usCountry}}
{{#usCountry}}
এমনিতে আজ রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়েছে। গত ২৪ মে পরীক্ষা হয়েছিল। আর আজই ফলপ্রকাশ করে দেওয়া হয়েছে। জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, ৯৪,৯০১ জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন। নাম নথিভুক্ত করেছিলেন অবশ্য প্রায় ১.২ লাখ প্রার্থী। যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯২,৭৫৩ জন। যা শতাংশের বিচারে ৯৭.৭৪।
আবার প্রথম দশে যাঁরা আছেন, তাঁদের মধ্যে দু'জন হলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত স্কুলের পড়ুয়া। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনসর (CISCE) দু'জন পড়ুয়া প্রথম দশে জায়গা করে নিয়েছেন। বাকি ছয় প্রার্থী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) পড়ুয়া বলে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/WBJEE 2026 Counselling Date: জুনেই রাজ্য জয়েন্টের কাউন্সেলিং ও সিট অ্যালোটমেন্ট শুরু! মোটামুটি দিনও বলল WBJEE
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe