WBJEE 2026 Topper List: রাজ্য জয়েন্টের প্রথম দশে সাউথ পয়েন্টেরই ২ জন! WBCHSE-র কতজন আছেন? রইল মেধাতালিকা
WBJEE 2026 Topper List: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। প্রথম ১০ জনের মধ্যে দু'জন হলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। মেধাতালিকায় কারা কারা আছেন? তা দেখে নিন।
WBJEE 2026 Topper List: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম দশে পশ্চিমবঙ্গ বোর্ডের দু'জন ঠাঁই পেলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) পড়ুয়া হলেন দু'জন। সেখানে দাপট দেখা গিয়েছে সিবিএসই বোর্ডের। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে ছয়জনই কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়া। বাকি দু'জন পড়ুয়া হলেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) বোর্ডের। তাৎপর্যপূর্ণভাবে প্রথম দশের মধ্যে সাউথ পয়েন্ট স্কুলের দু'জন পড়ুয়া আছেন। তবে ‘র্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করার জন্য় প্রার্থীদের কিছুটা অপেক্ষা করতে হবে। বিকেল ৪ টে থেকে তাঁরা ‘র্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার টপারদের তালিকা
১) শাশ্বত বন্দ্যোপাধ্যায়, নালন্দা অ্যাকাডেমি, কোটা (রাজস্থান), সিবিএসই
২) সৌরিদ্ধ মণ্ডল, বিদ্যানগর (দক্ষিণ ২৪ পরগনা), বিবেকানন্দ মিশন স্কুল (জোকা), CISCE।
৩) উমঙ ভুট, রানিগঞ্জ, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর, সিবিএসই।
৪) রাহুল কোনার, উত্তর ২৪ পরগনা, দিল্লি পাবলিক স্কুল (নিউ টাউন), CISCE।
৫) সর্বঙ্গ ভট্টাচার্য, বীজপুর (উত্তর ২৪ পরগনা), গার্ডেন হাইস্কুল, সিবিএসই।
৬) আরহা ভট্টাচার্য, চন্দ্রকোণা (পশ্চিম মেদিনীপুর), চন্দ্রকোণা জিরাট হাইস্কুল, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
৭) সৃজন সুর, শিবপুর (হাওড়া), সাউথ পয়েন্ট স্কুল, সিবিএসই।
৮) মণীশ সেনাপতি, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
৯) সব্যসাচী লস্কর, সোনারপুর (দক্ষিণ ২৪ পরগনা), বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল, সিবিএসই।
১০) দেবজিৎ পাল, বালিগঞ্জ (কলকাতা), সাউথ পয়েন্ট স্কুল, সিবিএসই।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত তথ্য
১) রাজ্য জয়েন্টের জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১,২০,৮৫৬ জন। ৯৪,৯০১ জন পরীক্ষা দিয়েছেন।
২) উত্তীর্ণ হয়েছেন ৯২,৭৫৩ জন (৯৭.৭৪ শতাংশ)। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৬৬,৩৬৩ জন। ২৬,৩৬৮ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।
৩) ১০০ পয়েন্ট রোস্টার অনুযায়ী সংরক্ষণ দেওয়া হয়েছে রাজ্য জয়েন্টে।
রাজ্য জয়েন্টের রেজাল্ট কীভাবে দেখবেন অনলাইনে?
১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in-তে যান।
২) হোমপেজে ‘View / Download Rank Card for WBJEE 2026’ দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করুন।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। নিজের অ্যাডমিট কার্ড নম্বর দিন।
৪) স্ক্রিনে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। সেখান থেকেই নিজেদের ‘র্যাঙ্ক কার্ড’ (Rank Card) ডাউনলোড করে নিন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


