Suvendu on Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ১২ পাতার ফর্ম দেওয়া হয়েছে কেন? সেই কারণ ব্যাখ্যা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে কমপক্ষে ৩০ লাখ ভুয়ো নামের হদিশ মিলেছে। প্রতি মাসে সেইসব অ্যাকাউন্টে টাকা জমা পড়ত। সেই হিসাবে এক মাসেই ৪৫০ কোটি টাকা (৪৫০,০০,০০,০০০ টাকা) লুঠ করা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ২২টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকরা আসলে পুলিশ। মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী তুহিনা চালাতেন ১৫টি অ্যাকাউন্ট। তারিকুল রহমানের ছ'টি অ্যাকাউন্ট ছিল। একটি অ্যাকাউন্ট রাকিবুল শেখের ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
কাউকে ছাড়ব না, হুংকার দিলেন মুখ্যমন্ত্রী

তিনি বলেছেন, ‘অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন (লক্ষ্মীর ভান্ডারের টাকা)। তার সঙ্গে-সঙ্গে এমন হাজার-হাজার তৃণমূল নেতা (যাঁরা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না) আছেন, যাঁরা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুঠ করেছেন। সেটাও আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়ব না। আমরা ডিজিপিকে বলেছি সিট গঠন করতে। যেহেতু অর্থ সংক্রান্ত ব্যাপার আছে, তাই আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতায় ওই সব মামলা ট্রান্সফার করার নির্দেশ দিয়েছি।’
তৃণমূল স্তর থেকে ক্র্যাকডাউন, হুংকার শুভেন্দুর
সেইসঙ্গে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা হিসাব করে দেখেছি, এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লাখ ভুয়ো লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। ৩০ লাখ গুণিতক ১,৫০০ টাকা হিসাব করেন, তাহলে জনগণের কত হাজার কোটি টাকা কীভাবে এরা লুঠ করেছে, কীভাবে তৃণমূল কংগ্রেস লুঠ করেছে, এটা তার প্রমাণ। একেবারে তৃণমূল স্তর থেকে ওদের ধরা হবে (ক্র্যাকডাউন করা হবে)।’
ঢেঁড়স তো টিপে দেখেন, যুক্তি শুভেন্দুর
{{/usCountry}}ঢেঁড়স তো টিপে দেখেন, যুক্তি শুভেন্দুর
{{/usCountry}}সেই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যাতে কোনও অবৈধ প্রাপক না থাকে, সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, খাতায়কলমে ১২ পৃষ্ঠার ফর্ম হলেও আদতে তিনটি পূরণ করতে হচ্ছে। তাছাড়াও বাজারে ঢেঁড়স কিনতে গেলে তো টিপে দেখেন সবাই। আর জনগণের করের টাকায় যখন অন্নপূর্ণা যোজনা চালানো হচ্ছে, তখন তো সেটা করতেই হবে।