TMC Candidate List 2026 Analysis: ছাঁটাই ৭৪ বিধায়ক, ১৫ জনের ‘প্ল্য়াটফর্ম’ বদল- কেন এরকম ঝাঁকুনি দিলেন মমতা-অভিষেক?
এক-তৃতীয়াংশের মতো বিধায়ককে ছেঁটেই ফেলেছে তৃণমূল কংগ্রেস। একলপ্তে ৭৪ জন বিধায়ককে প্রার্থীতালিকা থেকে ছেঁটে ফেলেছে তৃণমূল কংগ্রেস। দলের অন্দরের খবর, মোট ২২৪ জন বিধায়কের মধ্যে ১৩৫ জন নিজেদের আসন ধরে রেখেছেন।
একজন, ১০ জন বা ১৫ জন নন- একলপ্তে ৭৪ জন বিধায়ককে প্রার্থীতালিকা থেকে ছেঁটে ফেলেছে তৃণমূল কংগ্রেস। দলের অন্দরের খবর, মোট ২২৪ জন বিধায়কের মধ্যে ১৩৫ জন নিজেদের আসন ধরে রেখেছেন। ১৫ জন বিধায়ককে অন্য আসনে সরিয়ে দেওয়া হয়েছে। আর সরাসরি ছেঁটে ফেলা হয়েছে ৭৪ জন বিধায়ককে। যে তালিকায় মনোজ তিওয়ারি, অসিত মজুমদার, মনোরঞ্জন ব্যাপারী, সৌমেন মহাপাত্র, মঞ্জু বসু, সাবিত্রী মিত্র, বিবেক গুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের মতো প্রার্থীরা আছেন। তাছাড়াও সোহম চক্রবর্তী, হুমায়ুন কবীরদের মতো বিধায়কদের আসন পালটে ফেলা হয়েছে। কিন্তু কেন এরকম ঝাঁকুনি দিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়?

স্থানীয় ক্ষোভ থেকে দলের সম্পদ- কেন এরকম ঝাঁকুনি?
১) সূত্রের খবর, তৃণমূল মনে করছে যে স্থানীয় স্তরে একাধিক বিধায়কের বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া আছে। ওই সব আসনে মানুষ তৃণমূলের পক্ষে থাকলেও বা সংগঠন মজবুত হলেও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে হাওয়া সুবিধার ছিল না। তাই তাঁদের টিকিট কেটে দেওয়া হয়েছে। যে ইঙ্গিতটা আগেই মিলেছিল। রাজনৈতিক মহলের ধারণা, এই সিদ্ধান্তের ক্ষেত্রে অভিষেকের প্রভাব স্পষ্টই।
২) আবার কোনও কোনও বিধায়কের ক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করেছে যে বর্তমান আসনে প্রার্থী করা হলে তিনি হয়তো জিতবেন না। কিন্তু দলীয়ভাবে তিনি গুরুত্বপূর্ণ। দলীয় সমীকরণ বা অন্য সমীকরণের জন্য তিনি ‘সম্পদ’। সেজন্য তাঁর আসন পালটে দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।
রাজনৈতিক বিশ্লেষকরা কী বলছেন?
বিষয়টি নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ‘তৃণমূল নিজের সাংগঠনিক কাঠামো অক্ষুণ্ণ রেখে নতুন পথে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। প্রায় এক-তৃতীয়াংশ বিধায়ককে বাদ দেওয়ার মাধ্যমে স্থানীয় স্তরের অসন্তোষ নিরসন করার চেষ্টা করেছে তৃণমূল।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


