Wipro Kolkata Mega Walk-in Interview: কলকাতার মেগা নিয়োগ Wipro-র! পরের সপ্তাহেই ওয়াক-ইন ইন্টারভিউ, কী ডিগ্রি ও নথি চাই?
Wipro Kolkata Mega Walk-in Interview: আগামী সপ্তাহে কলকাতায় মেগা ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করল উইপ্রো। সেজন্য শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে? কখন যেতে হবে? ঠিকানা কী? কী কী নথি নিয়ে যেতে হবে? সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন।
Wipro Kolkata Mega Walk-in Interview: আগামী সপ্তাহে উইপ্রো কলকাতার তরফে মেগা নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হল। তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, দুটি পদে নিয়োগের জন্য আগামী ৩ অগস্ট (সোমবার) থেকে ৫ অগস্টের (বুধবার) মধ্যে মেগা ওয়াক-ইন ড্রাইভের (Mega Walk-In Drive) আয়োজন করা হয়েছে। একটি হল ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস (কাস্টমার কেয়ার) এবং অপরটি হল ব্লেন্ডেড প্রসেস (কাস্টমার কেয়ার)। উচ্চমাধ্যমিক পাশ করা প্রার্থীরাই সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অস্ট্রেলিয়ার সময়ের শিফটে কাজ করতে হবে (অস্ট্রেলিয়ায় একাধিক টাইম জোন আছে)। ঠিক কতজনকে নিয়োগ করা হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি উইপ্রোর তরফে।
১) শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তাছাড়াও স্নাতক বা স্নাতকোত্তর সম্পূর্ণ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে যাঁরা এখনও পুরোদমে পড়াশোনা করছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
২) কী কী নথি নিয়ে যেতে হবে? সাম্প্রতিক রেজ্যুমে (Updated Resume), আসল আধার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি।
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}
৩) স্থান: কলকাতা।
{{/usCountry}}
{{#usCountry}}
৩) স্থান: কলকাতা।
{{/usCountry}}
৪) শিফট: অস্ট্রেলিয়ান শিফট, অন-সাইট।
৫) নোটিশ পিরিয়ড: অবিলম্বে কাজে যোগ দিতে পারবেন যাঁরা, তাঁদেরই বিবেচনা করা হবে।
৬) কবে কবে ওয়াক-ইন ইন্টারভিউ হবে? ৩ অগস্ট থেকে ৫ অগস্ট।
৭) ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময়: সকাল ১১ টা থেকে বেলা ১২ টা।
৮) ঠিকানা: উইপ্রো লিমিটেড, প্লট নম্বর ৮৮৯, ব্লক ডিএম, সল্টলেক সেক্টর ফাইভ, কলকাতা - ৭০০০৯১, গেট বি (Wipro Limited, Plot No. 889, Block DM, Sector V, Salt Lake City, Kolkata, West Bengal - 700091, Gate No. B)।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Wipro Kolkata Mega Walk-in Interview: কলকাতার মেগা নিয়োগ Wipro-র! পরের সপ্তাহেই ওয়াক-ইন ইন্টারভিউ, কী ডিগ্রি ও নথি চাই?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe