WB Women Free Travel in Govt Buses: '০ টাকার টিকিট' থেকে বিশেষ কার্ড- বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে গাইডলাইন

WB Women Free Travel in Govt Buses: আগামী ১জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেজন্য পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের তরফে একাধিক গাইডলাইন তৈরি করা হয়েছে। কী কী নিয়ম?

Published on: May 19, 2026 5:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Women Free Travel in Govt Buses: সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে গাইডলাইন তৈরি করে ফেলল রাজ্য। আপাতত সরকারিভাবে সেই গাইডলাইন প্রকাশ করা না হলেও পরিবহণ দফতর সূত্রে খবর, আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য একটি বিধি তৈরি করা হয়েছে। কোন মহিলা যাত্রীরা সেই সুবিধা পাবেন, কীভাবে তাঁদের চিহ্নিত করা হবে, তা চূড়ান্ত করে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে মহিলা যাত্রীদের দেওয়া হবে শূন্য মূল্যের টিকিট। পরবর্তীতে বিশেষ কার্ড চালু করারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের। আর পুরো বিষয়টি যাতে মসৃণভাবে হয়, সেজন্য ১ জুনের আগেই চালক এবং কন্ডাক্টরদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে সূত্রের খবর।

আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা)
আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা)

মহিলা যাত্রীরা বিনামূল্যে যাতায়াতের নিয়ম

১) মহিলাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২) সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে।

শূন্য মূল্যের টিকিট দেওয়া হবে

পরিবহণ দফতর সূত্রে খবর, যে মহিলা যাত্রীরা বিনামূল্যে যাতায়াতের পরিষেবা পাওয়ার যোগ্য, তাঁদের বাসে উঠলেই সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে ওই মহিলা যাত্রীদের শূন্য টাকার টিকিট দেওয়া হবে। সেই টিকিট অশোক স্তম্ভের ছবি এবং পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকবে।

আরও পড়ুন: WB Liquor Prices: মদের দাম বাড়ানো হোক বাংলায়! শুভেন্দু সরকারের কাছে জমা পড়ল প্রস্তাব, কী হবে?

আবার ঝক্কি কমাতে পরবর্তীতে কার্ড দেওয়া হতে পারে বলে পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, মহিলাদের জন্য বিশেষ কার্ড চালু করারও ভাবনাচিন্তা চলছে। সেই কার্ড দেখালেই সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বলে রাজ্য সরকার সূত্রে খবর।

আরও পড়ুন: RG Kar Case: তাঁর সাক্ষীতেই অভয়ার দাহ! গ্রেফতারি এড়াতে আগেভাগেই হাইকোর্টে সেই পাড়ার 'কাকু'

বৈদ্যুতিক বাসের টেন্ডার প্রক্রিয়া শুরু

তারইমধ্যে ধুঁকতে থাকা সরকারি বাস পরিষেবাকে কীভাবে ভালো করা যায়, তা নিয়েও পরিবহণ দফতরে আলোচনা চলছে। সূত্রের খবর, রাজ্য আপাতত সরকারি বাসের সংখ্যা ২,৫০০-র কম। অকেজো হয়ে পড়ে আছে অনেক বাস। সেই আবহে বৈদ্যুতিক বাসের সংখ্যা বৃদ্ধির উপরে জোর দেওয়া হচ্ছে। সেজন্য টেন্ডার প্রক্রিয়া শুরুর তোড়জোড় করা হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: West Bengal Government: সরকারি খরচ সংকোচন! ওয়ার্ক ফ্রম হোম-পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহারে জোর দিয়ে নির্দেশিকা নবান্নের

পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কোন কোন রুটে যাত্রীদের চাপ কেমন আছে, তা নিয়ে সমীক্ষা চালানো হবে। সেইমতো কোন রুটে কত বাস চলবে, তা ঠিক করবে পরিবহণ দফতর।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More