...
...
Next Story

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এবার পথে নামার ডাক দিল টলিউড, কবে কোথা থেকে শুরু হবে এই পদযাত্রা?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এই নামটির সঙ্গে গত রবিবার থেকে দূরে গিয়েছে প্রয়াত শব্দটি। তালসারিতে শ্যুটিং চলাকালীন সমুদ্রে ডুবে গিয়ে বেঘোরে প্রাণ যায় অভিনেতার।

Published on: Apr 2, 2026, 13:57:18 IST
Advertisement

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, এই নামটির সঙ্গে গত রবিবার থেকে জুড়ে গিয়েছে ‘প্রয়াত’ শব্দটি। তালসারিতে শ্যুটিং চলাকালীন সমুদ্রে ডুবে গিয়ে বেঘরে প্রাণ যায় অভিনেতার। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের বয়ানে অসঙ্গতি থাকার কারণে উঠে এসেছে নানান প্রশ্ন। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উঠেছে দায়িত্বহীনতার অভিযোগ। এবার টলিউডের অন্দরে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান।

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে পথে নামার ডাক টলিউডের,
রাহুলের মৃত্যুর বিচার চেয়ে পথে নামার ডাক টলিউডের,

গতকাল অর্থাৎ বুধবার রাতে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সকে আইনি নোটিশ পাঠানো হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে। এতদিন চুপ থাকলেও গতকাল প্রযোজনা সংস্থার তরফ থেকেও একটি বিবৃতি জারি করা হয়। জানা যায়, মহিলা কমিশনের সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়। এবার রাহুলের মৃত্যুর বিচার চেয়ে পথে নামার ডাক দিল গোটা টলিউড।

আরও পড়ুন: 'একটাই আফসোস আমার...', মাঝপথে কেন পড়াশোনা ছাড়তে বাধ্য হন শ্রুতি?

বৃহস্পতিবার অর্থাৎ ২ মার্চ সোশ্যাল মিডিয়ায় রানা সরকার একটি পোস্ট করেন যেখানে রাহুলের ছবির নিচে বড় বড় করে লেখা, ‘জাস্টিস ফর রাহুল’। তারও নিচে লেখা, শনিবার বিকেল চারটের সময় টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হবে এই পদযাত্রা। ইতিমধ্যে অনেকেই এই পোস্ট শেয়ার করেছেন নিজেদের ওয়ালে।

আরও পড়ুন: শুরু হয়ে গেল সৌরভের বায়োপিকের শ্যুটিং, সিনেমার নাম ঘোষণা করলেন রাজকুমার

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গতকাল প্রিয়াঙ্কা সরকার এবং আটিস ফোরামের তরফ থেকে সংক্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার শোনা যাচ্ছিল। যদিও এখনও পর্যন্ত সেই পদক্ষেপ নেননি তাঁরা। তবে গতকাল প্রযোজনা সংস্থার কাছে জবাব চেয়ে আইনি নোটিশ পাঠানো হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে। এবার রাহুলের মৃত্যুতে পথে নামতে চলেছে গোটা টলিউড।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks