...
...
Next Story

বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির, কেন নিলেন এই সিদ্ধান্ত?

সবে মাত্র চার মাস হয়েছে বিয়ে হয়েছে আমির খানের। এই নিয়ে তিনবার বিয়ে করলেন তিনি। কিন্তু বিয়ের পরেই হঠাৎ করে স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন আমির খান। শুরু হয়ে গিয়েছে নতুন বাড়ির খোঁজ। কিন্তু কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন আমির খান?

Published on: Nov 5, 2026, 22:26:54 IST
Advertisement

সবে মাত্র চার মাস হয়েছে বিয়ে হয়েছে আমির খানের। এই নিয়ে তিনবার বিয়ে করলেন তিনি। কিন্তু বিয়ের পরেই হঠাৎ করে স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন আমির খান। শুরু হয়ে গিয়েছে নতুন বাড়ির খোঁজ। কিন্তু কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন আমির খান?

বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির
বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে একটি ভাড়া বাড়িতে রয়েছেন আমির খান। সেখানেই নিজের নতুন জীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু ইউনিয়ন পার্কের বাড়ি ছেড়ে যে কারণে তিনি ভাড়া বাড়িতে উঠেছিলেন ঠিক একই কারণে এবার এই বাড়িও ছাড়তে হবে। নেপথ্যে কারণ বাড়ির পুনঃনির্মাণ।

আরও পড়ুন: এ যেন সাক্ষাৎ মা কালী, চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?

জানা গিয়েছে, শহরতলীর কোনও একটি অ্যাপার্টমেন্টে থাকতে পারেন আমির খান। নতুন বাড়িটি একেবারে নতুন করে সাজিয়ে তুলবেন তিনি। নার্গিস দত্ত রোডের আবাসনে আমির খানের ভাড়া নেওয়া চারটি ফ্ল্যাট আগামী বছরের শুরুতেই ছেড়ে দিতে হবে। তাই এখন থেকেই নতুন বাড়ি খোঁজা শুরু করেছেন অভিনেতা।

তবে যেখানেই তিনি যান না কেন আপাতত সেখানে ভাড়া থাকবেন তিনি। এই মুহূর্তে পালি হিলের বেলা ভিস্তা এবং মেরিনা এ্যাপার্টমেন্ট এই দুটি আবাসন ভেঙে তৈরি হচ্ছে বিশাল বড় কমপ্লেক্স। সেখানেই চ্যাট কেনার জন্য ইতিমধ্যে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করে ফেলেছেন আমির খান।

আমিরের পরিকল্পনা অনুযায়ী, ওই কমপ্লেক্সে একাধিক ফ্ল্যাটকে একত্র করে তিনি ডুপ্লে কমপ্লেক্স বানাবেন। একই ছাদে গোটা পরিবারকে নিয়ে থাকার ইচ্ছা রয়েছে আমির খানের। শুধু তাই নয়, সেখানে থাকবে ছোটখাটো পার্টি করার জায়গা এবং বাকি সমস্ত সুযোগ সুবিধা। কমপ্লেক্সে শুধুমাত্র নতুন বউ নয় থাকবে আমির খানের প্রাক্তন স্ত্রীরাও।

আমির খানের মা এবং বোনের জন্যেও থাকবে আলাদা ব্যবস্থা। সব মিলিয়ে গোটা পরিবারকে নিয়ে একসাথে তলায় থাকার পরিকল্পনার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আমির খান। তাই আপাতত ভাড়া বাড়িতে উঠলেও অদূর ভবিষ্যতে নিজের গোটা পরিবারের জন্য বড় বিনিয়োগ করে রেখেছেন অভিনেতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks