...
...
Next Story

Aamir-Ranveer: শুধু সলমন নন, ‘ডন ৩’ বিতর্ক মেটাতে এগিয়ে আসেন আমিরও, সমাধান কি হয়?

Aamir-Ranveer: ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে দুর্দান্ত সফলতার পরই বিতর্কে জড়িয়ে পড়েন রণবীর সিং। ‘ডন ৩’ ছবি ছেড়ে রণবীরের বেরিয়ে আসার পরেই নির্মাতাদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যায় অভিনেতার।

Published on: Jun 12, 2026, 12:37:07 IST
Advertisement

Aamir-Ranveer: ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে দুর্দান্ত সফলতার পরই বিতর্কে জড়িয়ে পড়েন রণবীর সিং। ‘ডন ৩’ ছবি ছেড়ে রণবীরের বেরিয়ে আসার পরেই নির্মাতাদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যায় অভিনেতার। এই সবার মধ্যে গত মাসে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীরের বিরুদ্ধে একটি অসহযোগিতার নির্দেশ জারি করে, যার ফলে এই সমস্যা আরও বিশাল রূপ ধারণ করে।

‘ডন ৩’ বিতর্ক মেটাতে এগিয়ে আসেন আমিরও
‘ডন ৩’ বিতর্ক মেটাতে এগিয়ে আসেন আমিরও

তবে ইতিমধ্যেই এই সমস্যাটি মেটানোর জন্য একাধিক তারকা এগিয়ে এসেছেন যাদের মধ্যে অন্যতম ছিলেন সলমন খান। ফারহান আখতার এবং রণবীর সিং-এর মধ্যে চলতে থাকা এই সমস্যার অবসান ঘটাতে এবার মাঠে নামলেন আমির খান। রণবীরকে দিলেন একটি বিশেষ পরামর্শ।

সম্প্রতি FWICE-এর উপদেষ্টা অশোক পন্ডিত হিন্দি রাশকে জানিয়েছেন, ‘একজন প্রযোজক তথা পরিচালক যখন একটি প্রজেক্ট নিয়ে অভিযোগ নিয়ে আসেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লিজের কাছে, তখন এক পক্ষের কথা শোনার পর অপর পক্ষে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু রণবীর সেই সময় যোগাযোগ করেননি।’

আরও পড়ুন: ১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০, এবারেও কি থাকছেন রচনা?

অশোক পন্ডিত বলেন, ‘প্রায় দেড় মাস ধরে রণবীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু কোন ফল হয়নি। তবে ফেডারেশন কখনও একজন অভিনেতাকে নিষিদ্ধ করে না। কিন্তু ইন্ডাস্ট্রির পরিচালক বা প্রযোজক, অভিনেতা অভিনেত্রী হোক অথবা স্পট বয় কেউই শেষ মুহূর্তে একটি প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্প থেকে সরে আসতে পারেন না।’

অশোক বলেন, ‘আমাদের কাছে বিষয়টি আসার আগে আমির খান সহ একাধিক ব্যক্তিত্ব এই বিষয়টি নিয়ে সমাধানে চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। আজ রণবীর সিং এই কাজ করেছেন কাল অন্য কেউ করতে পারেন। একটি সিনেমা না করার জন্য আপনার কাছে যথেষ্ট কারণ থাকতে পারে কিন্তু প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর এবং অর্থ ব্যয় হয়ে যাওয়ার পর যদি আপনি সরে দাঁড়ান তাহলে সেই ক্ষতিপূরণ করে দেওয়া উচিত।’

আরও পড়ুন: 'ফ্লিম ফেস্টিভ্যালে যেতাম না...', দলের ওপর কোন রাগ পুষে রেখেছিলেন শতাব্দী?

ডন ৩ বিতর্ক প্রসঙ্গে

২০২৫ সালের শেষের দিকে রণবীর, চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিধওয়ানির মধ্যে মতপার্থক্যের খবর সামনে আসে। জানা যায় যে, ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর অভিনেতা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান, যার ফলে সমস্যায় পড়েন পরিচালক-প্রযোজক।

চলতি বছরের শুরুতে, ফারহান এফডব্লিউআইসিই-কে জানিয়েছিলেন যে রণবীরের সরে দাঁড়ানোর ফলে প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতি হয়েছে । বিষয়টি শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রির বিভিন্ন সংস্থার কাছে পৌঁছালেও, ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন, প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিন্টা)-এর হস্তক্ষেপে ৩ জুন অসহযোগিতার নির্দেশটি প্রত্যাহার করা হয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe