...
...
Next Story

Saina Viral Video: এক্কেবারে পাকা বুড়ি, কিউটের ডিব্বা! ‘লাজু’ সাইনার ছোটবেলার এই ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সাইনা।বয়স তখন তার বড়জোড় ৭-৮। পাক-পাকা কথা আর স্মার্টনেসে তখন থেকেই লোকের মুখের কথা বন্ধ করতে পারত দারুণভাবে। দেখুন-

Published on: Nov 13, 2025, 10:32:08 IST
Advertisement

স্টার জলসার ‘কনে দেখা আলো’ ধারাবাহিক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ‘লাজু’ সাইনা চট্টোপাধ্যায়। যদিও সাইনার সঙ্গে টেলিভিশনের দর্শকদের প্রথম পরিচিতি ছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে, যখন সে তরুণী রূপা-র চরিত্রে অভিনয় করেছিলেন। ইতিমধ্যেই সাইনার অভিনয় মন কেড়েছে দর্শকের। যদিও এই মেয়েটির অভিনয়ের শিক্ষাগুরু তাঁর বাবা, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। ছেলেবেলা থেকেই অভিনয়ে আসার স্বপ্ন দেখতেন সাইনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন, যখন তাঁর বয়স হয়তো ৭-৮ বছরের আশেপাশে। পাকা পাকা কথা আর স্মার্টনেসে তখন থেকেই লোকের মুখের কথা বন্ধ করতে পারত অভিষেক-কন্যা।

সাইনা চট্টোপাধ্যায়ের ছোট্টবেলার এই ভিডিয়োটি ভাইরাল।
সাইনা চট্টোপাধ্যায়ের ছোট্টবেলার এই ভিডিয়োটি ভাইরাল।

একটি রেডিয়ো অনুষ্ঠানে বাবার সঙ্গে পৌঁছেছিলেন সাইনা। সেখানে অভিষেককে বলতে শোনা যাচ্ছে, ‘আমি অভিষেক চ্য়াটার্জি। সিনেমায় বা টেলিভিশনের পর্দায় আপনাদের সঙ্গে আমার দেখা হয়। আজ আমি আলাপ করিয়ে দেব…’

আরও পড়ুন: ‘যা বানায় তা-ই…’! বিয়ের পর গুছিয়ে সংসার, সোহিনী কি আদৌ রান্নাবান্না করতে পারে, জবাব শোভনের

ব্যস এরপরই অভিষেককে থামিয়ে দেন ‘কিউটের ডিব্বা’ সাইনা। বলে ওঠো, ‘বাবা আমি নিজেই আলাপ করছি। আমি অভিষেকের মেয়ে, আমি ডল। কি, নামটা মিষ্টি লাগছে তো? আমি মেয়েটাও খুব মিষ্টি। আমি কী কী করি সারদিন তা চিলড্রেন্স ডে-তে সব তোমাদের বলব। তুমি শুনবে তো?’

আরও পড়ুন: মেজাজ হারিয়ে কখনো ইউভান-ইয়ালিনিকে পিটুনি দেন শুভশ্রী? ‘একজন মানুষ হিসেবে আরেকজন…’, জবাব রাজ-পত্নীর

আরও পড়ুন: ‘পুরুষদেরও অন্তত একবার পিরিয়ড হোক…’, ঋতুস্রাব নিয়ে মন্তব্যে বিপাকে রশ্মিকা! ভয়ে কোন কাজ বন্ধ রাখতে চান বিজয়ের হবু বউ?

সবে ১৫ বছর বয়স এখন সাইনার। ক্লাস টেনের পড়াশোনার চাপ, সঙ্গে শ্যুটিং দুটো সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁকে। যদিও কদিন আগেই তাই সাইনাকে ফর্মাল স্কুল থেকে ছাড়িয়ে, ‘হোমস্কুলিং’-এ দিয়েছেন মা সংষুক্তা। তবে স্কুল যাওয়ার চাপ থেকে রেহাই মিললেও, পড়ার চাপ কমেনি একফোঁটা। সেটেই বইয়ে মুখ গুঁজে বসে পড়ে। International General Certificate of Secondary Education (IGCSEs) বোর্ডে পড়াশোনা করে সাইনা। আগামী ফেব্রুয়ারিতে দেবেন ক্লাস টেনের বোর্ড।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks