আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই বড় পর্দায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। এই ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনয় করবেন টোটা রায় চৌধুরী, ‘পথের দাবী’ উপন্যাসের ১০০ বছর উপলক্ষে এই ছবিটি বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক।

সিনেমায় সব্যসাচী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। একজন তরুণ বিপ্লবী চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিতে ফের একবার মিমির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আবিরকে। তবে বড়পর্দায় ছবিটি আসার আগেই ছোট পর্দায় দেখা গেল আবির চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: গুহার দেবী আচমকা এলেন মন্দিরে, বিশ্বাস-সন্দেহের দোলাচলে তৈরি ‘শ্বেতকালী’২-এর গল্প
তাহলে কি এবার ছোটপর্দায় অভিনয় করতে দেখা যাবে আবিরকে? পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো আবির চট্টোপাধ্যায়ও কি এবার কোনও ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন? না, ব্যাপারটা একেবারেই তেমন নয়।
আসলে একটি ধারাবাহিকে শুধুই অতিথি হয়ে থাকতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ধারাবাহিকের নাম ‘সংসারের সংকীর্তন’। এই ধারাবাহিকে পরান বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো নামিদামি তারকারা অভিনয় করছেন। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মানালি দে এবং সব্যসাচী চৌধুরী।
এই ধারাবাহিকেই দুর্গাপুজো উপলক্ষে একটি স্পেশাল এপিসোড সম্প্রচারিত হবে আগামী ১৯ থেকে ২৩ অক্টোবর, যেখানে অতিথি শিল্পী হয়ে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে উপস্থিত থাকতে। দুর্গাপুজো উপলক্ষে ঘটি বাঙালের মধ্যে যে লড়াই বাঁধবে, সেটাই সমাধান করবেন আবির।
{{/usCountry}}এই ধারাবাহিকেই দুর্গাপুজো উপলক্ষে একটি স্পেশাল এপিসোড সম্প্রচারিত হবে আগামী ১৯ থেকে ২৩ অক্টোবর, যেখানে অতিথি শিল্পী হয়ে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে উপস্থিত থাকতে। দুর্গাপুজো উপলক্ষে ঘটি বাঙালের মধ্যে যে লড়াই বাঁধবে, সেটাই সমাধান করবেন আবির।
{{/usCountry}}ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বাড়িতে শশুর এবং বৌমার ঝগড়া থামাচ্ছেন আবির। একদম পুজোর সাজে সেজে উঠেছেন সকলে। ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এনে স্টার জলসার তরফ থেকে ক্যাপশনে লেখা, ‘সংসারের সংকীর্তন - সংসারের শারদোৎসবে আবির। পুজোয় সংকীর্তন বাড়ির যাঁতাকলে আবির - কী হবে এবার?’
আরও পড়ুন: 'ভুল হওয়ার কোনও সুযোগ নেই', রণবীরের পর রামের চরিত্রে অভিনয় করবেন রবি কিষাণ
প্রসঙ্গত, এই বছর বিগ বাজেটের তিনটি ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামবে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি। তালিকায় রয়েছে শিবপ্রসাদের ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’, যার প্রথম পর্বে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়। তাই উল্টোদিকে যতই চেনা পরিচিত মানুষ থাকুক না কেন, প্রতিযোগিতা যে এবারে বেশ কঠিন হতে চলেছে তা বলার বাহুল্য।