টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবির চট্টপাধ্যায়। তাঁর কাজ দর্শকরাও বেশ পছন্দ করেন। তবে নায়ককে বর্তমানে খুব একটা হল ভিজিট করতে দেখা যায় না। আবির জানিয়েছেন তিনি খুব সচেতন ভাবেই হল ভিজিট থেকে নিজেকে বিরত রাখেন। কিন্তু নেপথ্যের কারণ কী? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আবির।

আরও পড়ুন: ইতিহাসের প্রফেসর সোনাদা, বাস্তবে কতটা ইতিহাস ভালোবাসেন আবির?
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে বলেন, ‘আমি হল ভিজিটে যাই না। গুপ্তধনের সন্ধানে’ মনে হয় শেষবারের জন্য গিয়েছিলাম। দুর্গেশগড়ের গুপ্তধন থেকেই আমি সিদ্ধান্ত নিলাম আমি হল ভিজিটে যাবো না। কারণ সকলেই চাইবেন আমাদের সঙ্গে সেলফি তুলতে। কারণ তাঁরা তো তাঁদের কঠোর পরিশ্রমের টাকা খরচ করে টিকিট কাটতে গিয়েছে, তাঁদের তো অধিকার আছে। কিন্তু আমি সকলকে তো সেলফি দিতে পারবো না। তাহলে আমি কাকে দেব? কাকে দেব না? অনেক সময় পরবর্তী ছবি শুরু করতে হল কর্তৃপক্ষের দেরী হয়ে যায়। কারণ আমরা বের হচ্ছি না ভিড়টা বের হচ্ছে না। আর আমার মনে হয় যে ছবিটা একটু সঙ্গে থাকুক না। ছবিটা নিয়ে দর্শকরা বাড়ি ফিরুক। বাড়িতে বসে বা ডিনার টেবিলে বসে ছবিটা নিয়ে আড্ডাটা হোক।' আবিরের এই ভাবনায় খুশি তাঁর অনুরাগীরাও।
প্রসঙ্গত, গত ১৫ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। গরমের ছুটিতে কচি কাঁচাদের নিয়ে সিনেমা হলে ভিড় করছেন বাবা মায়েরা। একদিকে গুপ্তধনের রহস্য, অন্যদিকে দুর্দান্ত স্টোরি লাইন, সব মিলিয়ে এই সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
{{/usCountry}}প্রসঙ্গত, গত ১৫ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। গরমের ছুটিতে কচি কাঁচাদের নিয়ে সিনেমা হলে ভিড় করছেন বাবা মায়েরা। একদিকে গুপ্তধনের রহস্য, অন্যদিকে দুর্দান্ত স্টোরি লাইন, সব মিলিয়ে এই সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
{{/usCountry}}আরও পড়ুন: শ্বেতা-রুবেল জুটি ফের ফিরছে ছোটপর্দায়! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?
প্রতিবারের মতো এইবারেও এই ফ্যাঞ্চাইজির ছবিতে আবিরের সঙ্গে অভিনয় করেছেন ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। তবে বাড়তি পাওনা হিসেবে অবশ্যই রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্ত। যদিও রজতাভ এর আগেও এই ফ্যাঞ্চাইজির দুটি ছবতে অভিনয় করেছেন। তবে প্রায় চার বছর পর সোনাদার 'মগনলাল' ‘দশানন’কে আবার দেখতে পেয়ে খুব খুশি দর্শকরা।