শ্বেতা-রুবেল জুটি ফের ফিরছে ছোটপর্দায়! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?

শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস জুটি টলিপাড়ার অন্যতম মিষ্টি ও জনপ্রিয় জুটি। এবার তাঁদের ভক্তদের জন্য সুখবর। অবশেষে জুটিতে ছোটপর্দায় দেখা মিলবে শ্বেতা-রুবেলের।

Updated on: May 23, 2026, 12:58:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস জুটি টলিপাড়ার অন্যতম মিষ্টি ও জনপ্রিয় জুটি। পর্দায় হোক বা বাস্তবে তাঁদের এই জুটি দর্শকদের দারুণ পছন্দের। শ্বেতা-রুবেলকে সর্বশেষ জুটিতে দর্শকরা দেখেছিলেন 'যমুনা ঢাকি' মেগায়। তারপর থেকেই তাঁদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবার কবে একসঙ্গে জুটিতে দেখা যাবে তাঁদের। এবার তাঁদের ভক্তদের জন্য সুখবর। অবশেষে জুটিতে ছোটপর্দায় দেখা মিলবে শ্বেতা-রুবেলের।

শ্বেতা-রুবেল জুটি ফের ফিরছে ছোটপর্দায়! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?
শ্বেতা-রুবেল জুটি ফের ফিরছে ছোটপর্দায়! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের। জি বাংলাতেই আবার জুটিতে দেখা যাবে শ্বেতা-রুবেলকে। এই চ্যানেলেই তাঁদের জুটিতে প্রথম দেখেছিলেন দর্শকরা। আবারও জি বাংলার হাত ধরেই ছোট পর্দায় ফিরছে এই জুটি। তবে একেবারে এক নয়া অবতারে।

কিন্তু কোন মেগায় দেখা মিলবে তাঁদের? না না কোনও মেগা নয়, রিয়্যালিটি শোতে। এবার প্রথমবারের মতো শ্বেতা-রুবেলকে একসঙ্গে সঞ্চালনা করতে দেখা যাবে। তবে কি নতুন কোনও রিয়্যালিটি শো আসছে জি বাংলার পর্দায়? না না তা একেবারেই নয়। দিদি নম্বর ওয়ান-এ প্রথমবার জুটিতে সঞ্চালনা করবেন রুবেল-শ্বেতা। এর আগে এই শোতে শ্বেতা সঞ্চালনা করেছিলেন। সেখানে আবার রুবেল এসেছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন মোহনা। তবে এবার শ্বেতার সঙ্গে রুবেলকেও দেখা যাবে সঞ্চালনা করতে।

এই বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে থাকবেন তারকারাই। দেখা যাবে, রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ীকে। তাছাড়াও থাকবেন সা রে গা মা পা খ্যাত দেবজিৎ সাহা ও তাঁর স্ত্রী বন্দনা সাহাকে। দেখা মিলেছে স্বাগতা বসু ও তাঁর স্বামী জয় বসুর। তাছাড়াও দেখা যাবে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, জি বাংলার জনপ্রিয় মেগা ‘যমুনা ঢাকি’ করতে গিয়ে সিরিয়ালের সেটে এক অপরের প্রেম পড়েন শ্বেতা-রুবেল। তাঁদের সম্পর্ক নিয়ে সেভাবে লুকোছাপা করেননি কখনওই। এমনকী বিয়ের আগেও, একে-অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোনও সুযোগও ছাড়তেন না। ১৯ জানুয়ারি সাতপাকে ঘোরেন তাঁরা। বৈদিক মতে তাঁদের বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী।

কাজের সূত্রে, শ্বেতাকে জি বাংলার জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’তে সর্বশেষ নায়িকা 'শ্যামলী'র ভূমিকায় দেখা গিয়েছিল। অন্যদিকে, রুবেল দাসকে 'তুই আমার হিরো' ধারাবাহিকের হিরো শাক্যজিতের ভূমিকায় দেখা গিয়েছিল জি বাংলার পর্দায়।