...
...
Next Story

‘মন ফাগুন’-এর পর ফের মেগায় ফিরছেন সৃজলা? কোন চ্যানেলে দেখা যাবে নায়িকাকে?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ। ছোট পর্দায় হাত ধরে পথ চলা শুরু করলেও তাঁকে পরবর্তীতে নানা ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। তবে এবার খবর তিনি ফের ফিরতে চলেছে ছোট পর্দায়। জানেন কোন মেগায় দেখা যাবে নায়িকাকে।

Published on: May 20, 2026, 10:17:43 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ। ছোট পর্দায় হাত ধরে পথ চলা শুরু করলেও তাঁকে পরবর্তীতে নানা ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। তবে এবার খবর তিনি ফের ফিরতে চলেছে ছোট পর্দায়। জানেন কোন মেগায় দেখা যাবে নায়িকাকে।

‘মন ফাগুন’-এর পর মেগায় ফিরছেন সৃজলা? কোন চ্যানেলে দেখা যাবে নায়িকাকে?
‘মন ফাগুন’-এর পর মেগায় ফিরছেন সৃজলা? কোন চ্যানেলে দেখা যাবে নায়িকাকে?

আরও পড়ুন: মুম্বইয়ের কারজাতে জমি বিক্রি করেছেন সোনু নিগম! গায়ক কত লাখ টাকা পেলেন জানেন?

শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে স্টার জলসায় ‘মন ফাগুন’ ধারাবাহিকে দেখা গিয়েছিল সৃজলাকে। প্রথম মেগাতেই সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন নায়িকা। তবে তারপর নানা ওয়েব সিরিজে তিনি কাজ করেন। কিন্তু ওটিটিতে দর্শকরা তাঁকে বারবার দেখলেও ছোট পর্দায় নায়িকার ফেরা নিয়ে তাঁর ভক্তরা অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তিনি ফিরছেন মেগায়।

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে তাহলে কোন মেগায় দেখা যাবে সৃজলাকে? নতুন কোনও মেগায় কি? তা আসছে কোন চ্যানেলে? না না নতুন মেগা নয়। বরং সান বাংলার একটি জনপ্রিয় মেগায় দেখা মিলবে সৃজলার।

সান বাংলার চর্চিত মেগা ‘ভালবাসার রং রুট’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরতে চলেছেন তিনি। কিন্তু কোন বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে? সেই চরিত্র ইতিবাচক না নেতিবাচক? না আসলে মেগার কোনও চরিত্রে টানা দেখা যাবে না নায়িকাকে। তাঁকে তাঁর নিজের চরিত্রেই দেখা যাবে। অর্থাৎ সৃজলা হয়েই তিনি মেগায় ধরা দেবেন।

মেগায় এখন বিশেষ পর্ব চলছে। সেখানে দেখানো হচ্ছে, চড়ুইভাতির আয়োজন করা হয়েছে। সেখানেই অতিথি হিসাবে দেখা মিলবে নায়িকার। এই প্রসঙ্গে তিনি আনন্দ বাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে সৃজলা হিসাবেই দেখা যাবে এই ধারাবাহিকে। অতিথি চরিত্রে। দু’দিনের শ্যুটিং ছিল। ধারাবাহিকে দেখানো হচ্ছে, চড়ুইভাতির আয়োজন করা হয়েছে। সেখানেই অতিথি হিসাবে হাজির হয়েছি আমি।’

কিন্তু তাঁকে আবার কবে তাঁর অনুরাগীরা নতুন কোনও মেগায় টানা দেখতে পাবেন? এই প্রসঙ্গে অবশ্য নায়িকা জানান তিনি এখনই ছোট পর্দায় ফেরার কথা ভাবছেন না।ছোটপর্দায় অভিনয় করতে গেলে ১৪ ঘণ্টা সময় দিতে হয়। এই মুহূর্তে এতটা সময় তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে ছোট পর্দার প্রতি তাঁর ভালোবাসা অটুট। গুঞ্জন শোনা যাচ্ছি তিনি নাকি এবার বড়পর্দাতে আত্মপ্রকাশ করতে চলেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe