এই মুহূর্তে ইয়ামি গৌতম এবং আদিত্য ধর দুজনেই নিজেদের কেরিয়ারের শীর্ষে রয়েছেন। খুব সম্প্রতি জাতীয় পুরস্কার অর্জন করেছেন অভিনেত্রী। অন্যদিকে আদিত্য পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে। কিন্তু এতকিছুর মধ্যে আচমকা মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই তারকা দম্পতি।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মুম্বইয়ের ব্যস্ত জীবন থেকে দূরে থাকার জন্যই পাহাড়ের কোলে স্থায়ী ঠিকানা বেছে নিয়েছেন আদিত্য এবং ইয়ামি। এবার থেকে হিমাচল প্রদেশেই থাকবেন তাঁরা। যদিও কাজের সূত্রে যাতায়াত করবেন হিমাচল প্রদেশ থেকে মুম্বইয়ে।
আরও পড়ুন: '৯৫ সাল থেকে যে স্বপ্ন দেখছিলাম সেটা পূর্ণ হয়েছে', কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?
পাহাড়ের কোলে বাড়ি কেনার স্বপ্ন বহুদিনের ছিল ইয়ামি গৌতমের, তাই বিয়ের আগেই তিনি সেই স্বপ্ন পূরণ করে রেখে দিয়েছিলেন। হিমাচল প্রদেশের মাটিতে ২৫ একর জমির উপর প্রায় ১০০ বছরের পুরনো একটি বাড়ি কিনেছিলেন তিনি। ২০২১ সালে এই বাড়িতেই বিয়ে করেছিলেন ইয়ামি।
আরও পড়ুন: 'ভিকটিম কার্ড প্লে হচ্ছিল না বলেই', মনামী- জীতুর ঘোড়া বিতর্কে মুখ খুললেন নবনীতা
পাহাড়ে ঘেরা কাঠ এবং পাথর দিয়ে তৈরি এই বাড়ির চারিদিকে শুরু হয়েছে প্রকৃতির মেলা। বাড়ির সামনে রয়েছে বিশাল বড় চাষের জমি যেখানে আপেল আলু এবং আদার চাষ হয়। তাই প্রচারের আলো থেকে দূরে কিছুটা শান্তিতে থাকার জন্যই এবার হিমাচল প্রদেশের থাকার সিদ্ধান্ত নিলেন তাঁরা।
{{/usCountry}}পাহাড়ে ঘেরা কাঠ এবং পাথর দিয়ে তৈরি এই বাড়ির চারিদিকে শুরু হয়েছে প্রকৃতির মেলা। বাড়ির সামনে রয়েছে বিশাল বড় চাষের জমি যেখানে আপেল আলু এবং আদার চাষ হয়। তাই প্রচারের আলো থেকে দূরে কিছুটা শান্তিতে থাকার জন্যই এবার হিমাচল প্রদেশের থাকার সিদ্ধান্ত নিলেন তাঁরা।
{{/usCountry}}