Adrit-Kaushambi: বউ-প্রেমী আদৃত! কৌশাম্বি পিছনে, স্ত্রীর লেডিজ হ্যান্ডব্যাগ বইছেন নিজে, ছবি দেখে প্রশংসায় ভরাল নেটপাড়া
আদৃত ও কৌশাম্বির ছবি জুটিতে এলেই, আনন্দে উৎফুল্ল হন তাঁদের অনুরাগীরা। এখন যেমন ভাইরাল একটি পোস্ট, যা শেয়ার করা হয়েছে আদৃত-কৌশাম্বির ফ্যানপেজ থেকে।
টেলিপাড়ার জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম হলেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁরা গাঁটছড়া বেঁধেছিলেন। প্রেমটা চলছিল তারও বছরখানেক আগে থেকে। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের সেটে আলাপ, বন্ধুত্ব, আর তারপরেই প্রেম।

সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ থাকেন না ‘বং ক্রাশ’ আদৃত। পোস্টও করেন হাতেগোনা। কৌশাম্বি নিজের ছবি দিলেও, বরের সঙ্গে ছবি খুব কম। তাই দম্পতির ছবি জুটিতে এলেই, আনন্দে উৎফুল্ল হন তাঁদের অনুরাগীরা। এখন যেমন ভাইরাল একটি পোস্ট, যা শেয়ার করা হয়েছে আদৃত-কৌশাম্বির ফ্যানপেজ থেকে।
আরও পড়ুন: এ তো অবিকল রণবীর কাপুর! জুহি চাওলার ভাইপোকে আলিয়ার বরের মতো দেখতে? ধন্দে নেটপাড়া
ফোটোতে দেখা গেল, পুজো দিয়ে বেরোচ্ছেন আদৃত ও কৌশাম্বি। আদৃতের গায়ে প্রিন্টেড শার্ট ও সাদা ট্রাউজার। পিছনে কমলা রঙের শাড়িতে কৌশাম্বি। আদৃতের হাতেই পুজোর থালা। এখানেই শেষ নয়, বউয়ের হ্যন্ডব্যাগও নিজের হাতেই ধরে আছেন। আর এটাই মন কেড়ে নিয়েছে ভক্তদের।
‘বউয়ের ব্যাগ হাতে ধরে রেখেছেন আদৃতবাবু। কত্ত ভালোবাসে বউকে’, লেখা হয় একটি কমেন্টে। আরেকটি মন্তব্য লেখা, ‘কত্ত রোম্যান্টিক আমাদের বরমশাই। কারও যেন নজর না লাগে।’
দেখুন সেই ফোটোটি-

মাঝে শোনা গিয়েছিল, একেবারেই নাকি বনিবনা হচ্ছে না আদৃত ও কৌশাম্বির। এমনকী, বিয়ের মাসখানেকের ভিতরে তাঁদের বিচ্ছেের খবরও আসে শিরোনামে। যদিও তা নিয়ে সেভাবে কেউ মুখ খোলেননি। আদৃত ব্যাপারটাকে হেসেই উড়িয়ে দেন। জানান, কৌশাম্বর একটু খারাপ লাগে এই ধরনের রটনা। কিন্তু দুজনের কেউই খুব একটা পাত্তা দেন না।
কাজের সূত্রে, আদৃতকে শেষ ছোট পর্দায় দেখা গিয়েছে মিত্তির বাড়ি সিনেমায়। কৌশাম্বি কাজ করছেন ফুলকি ও গৃহপ্রবেশ সিরিয়ালে। মাঝে এসভিএফের প্রযোজনায় পাগল প্রেমী নামে একটি সিনেমায় আদৃত কাজ করলেও, তাঁর মুক্তি পোস্ট প্রোডাকশন স্তরে আটকে আছে। শোনা যায়, প্রযোজনা সংস্থার সঙ্গে আদৃতের মনোমালিন্যই নাকি এর কারম। আপাতত পছন্দের নায়ককে পর্দায় ফেরত আসার অপেক্ষায় দর্শকরা।
E-Paper

