...
...
Next Story

Adrit Roy: ফের ছোট পর্দায় আসছেন আদৃত, বিপরীতে অভিনয় করবেন কে?

Adrit Roy: বছর পর বছর নয় বরং এখন একটি ধারাবাহিকের মেয়াদ মাত্র কয়েক মাস, তাই কয়েক মাস অন্তর অন্তরই বাংলা চ্যানেলগুলিতে দেখতে পাওয়া যায় নতুন ধারাবাহিক। তেমনই একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে স্টার জলসার পর্দায়।

Published on: May 16, 2026, 20:06:38 IST
Advertisement

Adrit Roy: বছর পর বছর নয় বরং এখন একটি ধারাবাহিকের মেয়াদ মাত্র কয়েক মাস, তাই কয়েক মাস অন্তর অন্তরই বাংলা চ্যানেলগুলিতে দেখতে পাওয়া যায় নতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিক মানেই নতুন গল্প, নতুন জুটি। অনেক সময় আবার পুরনো সফল জুটিকেও নিয়ে আসা হয় নতুন ধারাবাহিকের মোড়কে। তেমনই একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে স্টার জলসার পর্দায়।

ফের ছোট পর্দায় আসছেন আদৃত
ফের ছোট পর্দায় আসছেন আদৃত

বাংলা টকিজের ব্যানারে তৈরি হবে এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকের গল্প বা সম্প্রচারের সময় নিয়ে কিছু না জানা গেলেও জানা গিয়েছে এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আদৃত রায়। ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে আদৃত সকলের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন। এবার আবার নতুন ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে তাঁকে।

আরও পড়ুন: ‘ছোটমা’ ঋতাভরীর কোলে ছোট্ট ইনকা, ছবি পোস্ট করলেও দেখালেন না বোনপোর মুখ

খবর, এই ধারাবাহিকে আদৃত রায়ের বিপরীতে অভিনয় করবেন নবাগতা অনুষ্কা। অতএব বোঝাই যাচ্ছে এই ধারাবাহিকের হাত ধরে আবার একটি নতুন জুটি পেতে চলেছেন দর্শকরা। তবে এখানেই শেষ নয়। ধারাবাহিকে নতুন চরিত্র নিয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়।

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের হাত ধরে অরিজিতা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এই সময়ে বাংলা সিরিজের অন্যতম মুখ অরিজিতা। তবে এই ধারাবাহিকে তিনি যে চরিত্রে অভিনয় করবেন সেটি ইতিবাচক না নেতিবাচক সেটা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ধারাবাহিক ছাড়াও আদৃতকে আগামী দিনে দেখতে পাওয়া যাবে একটি সিনেমায়। আশীষ কুমার পরিচালিত ‘ফিরে এসো অনুরাধা’ সিনেমায় অভিনয় করবেন অভিনেতা। আর ডি বর্মনকে শ্রদ্ধা জানিয়ে এই সিনেমাটি তৈরি করেছেন পরিচালক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks