...
...
Next Story

এবার প্রতিপক্ষ আরও কঠিন, নতুন কেস নিয়ে কবে আসছে অচিন্ত্য?

ঋত্বিক চক্রবর্তীকে অচিন্ত্য আইচ চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকরা। একদিকে যেমন কমেডি তেমন অন্যদিকে দুর্দান্ত ডায়লগ ডেলিভারি, অচিন্ত্য এই কোর্টরুম ড্রামা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে।

Published on: Jul 15, 2026 02:33 PM IST
Advertisement

ঋত্বিক চক্রবর্তীকে ‘অচিন্ত্য আইচ’ চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকরা। একদিকে যেমন কমেডি তেমন অন্যদিকে দুর্দান্ত ডায়লগ ডেলিভারি, অচিন্ত্য এই কোর্টরুম ড্রামা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। প্রথম দুটি সিজন মুক্তি পাওয়ার পর তৃতীয় সিজন কবে আসবে, এই এই প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল দর্শকদের মনে। তবে এবার সেই অপেক্ষার অবসান হল।

নতুন কেস নিয়ে কবে আসছে অচিন্ত্য?
নতুন কেস নিয়ে কবে আসছে অচিন্ত্য?

হইচই-এর তরফ থেকে মুক্তি পেয়েছে ‘অচিন্ত্য আইচ’ তৃতীয় সিজনের সামান্য একটি ঝলক এবং ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখ। একটি ছোট্ট ভিডিও পোস্ট করা হয়েছে হইচই- এর তরফ থেকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বক্সিং গ্লাভস পরে লড়াইয়ের জন্য প্রস্তুত অচিন্ত্য। অন্যদিকে প্রতিপক্ষ আর কেউ নয় স্বয়ং সব্যসাচী চক্রবর্তী ওরফে দিগ্বিজয় সিংহ।

আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

বোঝাই যাচ্ছে এবার লড়াই হতে চলেছে আরো অনেক কঠিন। আরো অনেক ধামাকাদার। তবে শুধুমাত্র এই ভিডিও প্রকাশ্যে এসেছে তা নয়, ঘোষণা করা হয়েছে সিরিজ মুক্তির তারিখ। আগামী ৭ অগষ্ট হইচই-এর পর্দায় মুক্তি পেতে চলেছে এই নতুন সিরিজ।

গল্প প্রসঙ্গে

এই সেদিনের গল্প তৈরি হয়েছে একটি ধনী ব্যবসায়ের রহস্যময় গাড়ি দুর্ঘটনার ঘটনা নিয়ে। ব্যক্তির নাম নীল রায় বর্মন। ওই ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রী দেবযানী বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হয়। কিন্তু শেষকৃত্যের দিন হঠাৎ করে এক ব্যক্তি এসে বলে তিনি নীল। অন্য একজনকে ভুল করে দাহ করা হয়েছে। এরপরেই শুরু হয় চাঞ্চল্য। একদিকে নীলের মা বিশ্বাস করেন তার ছেলে ফিরে এসেছে কিন্তু অন্যদিকে স্ত্রী কিছুতেই এ কথা মানতে নারাজ।

আরও পড়ুন: চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

ঋত্বিক চক্রবর্তী এবং সব্যসাচী চক্রবর্তী ছাড়া এই সিরিজে থাকবেন খেয়া চট্টোপাধ্যায় এবং দেবরাজ ভট্টাচার্য। থাকবেন অভিনেত্রী ইশা সাহা। তবে আগের বারের মতো এই সিজনে কোনও অভিনেতার ক্যামিও থাকবে কিনা সেটা জানা যায়নি এখনও। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত অচিন্ত্য আইচের তিন নম্বর সিজন যে মানুষের মন জয় করে নেবে তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe