R Madhavan: FTTI শিক্ষার্থীরা করেছিল ট্রোলড, অবশেষে মুখ খুললেন মাধবন, কী বললেন তিনি?

R Madhavan: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দিল্লিতে চলতে থাকা ছাত্রদের বিক্ষোভ, এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন একাধিক তারকা। কিন্তু ‘থ্রি ইডিয়টস’ বা ‘রং দে বসন্তি’- এর মতো সিনেমায় অভিনয় করার পরেও কি করে এমন একটি বিষয় নিয়ে নীরব থাকেন মাধবন?

Published on: Jul 23, 2026, 15:01:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

R Madhavan: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দিল্লিতে চলতে থাকা ছাত্রদের বিক্ষোভ, এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন একাধিক তারকা। কিন্তু ‘থ্রি ইডিয়টস’ বা ‘রং দে বসন্তি’-এর মতো সিনেমায় অভিনয় করার পরেও কি করে এমন একটি বিষয় নিয়ে নীরব থাকেন মাধবন, তা নিয়ে প্রশ্ন তুলেছিল পুণে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ছাত্র-ছাত্রীরা।

অবশেষে মুখ খুললেন মাধবন, কী বললেন তিনি?
অবশেষে মুখ খুললেন মাধবন, কী বললেন তিনি?

প্রসঙ্গত, এই ইনস্টিটিউটের চেয়ারম্যান হলেন মাধবন। ছাত্র বিক্ষোভ নিয়ে অভিনেতার নিশ্চুপ ছিলেন যার ফলে ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা অভিনেতার ঘরের সামনে ‘নিখোঁজ’ হোডিং লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়া হয় ‘নেট বিক্রি আছে’ এই পোষ্টের। ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের কটাক্ষের শিকার হয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা।

আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

ইনস্টাগ্রাম স্টোরিজে একটি পোস্ট করে মাধবন লেখেন, ‘আজ দিল্লিতে বহু ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্ভিদ এবং হতাশার অংশীদার আমি। একটি শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই আস্থা, ন্যায্যতা এবং সুযোগের অনুপ্রেরণা যোগাতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মতো ঘটনা সেই বিশ্বাসকে ক্ষুন্ন করে, অগণিত তরুণ তরুণী এবং তার পরিবারের আশা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নকে গভীরভাবে প্রভাবিত করতে পারে বিশেষ করে ভারতের মতো একটি দেশে যেখানে জীবন গঠনে শিক্ষা বড় ভূমিকা পালন করে।’

অবশেষে মুখ খুললেন মাধবন, কী বললেন তিনি?
অবশেষে মুখ খুললেন মাধবন, কী বললেন তিনি?

মাধোবন আরও লেখেন, ‘আমি সরকারকে আহ্বান জানাচ্ছি যাতে দোষীরা, দ্রুত এবং চূড়ান্ত শাস্তি পায়। এর পরিণতি এতটাই কঠিন হয় যাতে ভবিষ্যতে আর কেউ আমাদের যুব সমাজের ভবিষ্যৎ বিপন্ন করার দুঃসাহস না দেখায়। আমার বিশ্বাস সরকার প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে, আগামী প্রজন্মের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। প্রতিটি ছাত্র-ছাত্রীদের কাছে একটাই নিবেদন, কঠোর পরিশ্রম চালিয়ে যাও, নিজেদের উপর আস্থা রাখো আর সাময়িক ব্যর্থতাকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না।’

আরও পড়ুন: নিট কেলেঙ্কারির ছায়া এবার ডিজিটাল পর্দায়, বড় ঘোষণা জি ফাইভের

তবে শিক্ষার্থীদের সতর্ক বার্তাও দিয়েছেন মাধবন। তিনি লেখেন, ‘অনেকেই আছেন যারা এই আন্দোলনের মধ্যে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছেন। প্রত্যেককে তাই সতর্ক থাকার আহ্বান জানাই, আপনাদের এই আন্দোলনের মধ্যে থেকে কেউ যেন নিজেদের আসল উদ্দেশ্য চরিতার্থ না করতে পারে।’