...
...
Next Story

ফের পরিচালনায় ফিরছেন অগ্নিদেব, মুখ্য ভূমিকায় জিতু, থাকছেন একঝাঁক তারকা

গহিন হৃদয়, তিন কন্যা, চারুলতা ২০১১, এ পলিটিক্যাল মার্ডার সহ একাধিক ছবি পরিচালনা করেছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। কিন্তু মাঝে বেশ কিছু বছর তিনি নিজের কাছ দূরে সরে ছিলেন। অবশেষে আবার চোর ছবির হাত ধরে তিনি ফিরতে চলেছেন শুটিং ফ্লোরে।

Updated on: Jan 12, 2026, 15:24:28 IST
Advertisement

‘গহিন হৃদয়’, ‘তিন কন্যা’, ‘চারুলতা ২০১১’, ‘এ পলিটিক্যাল মার্ডার’ সহ একাধিক ছবি পরিচালনা করেছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। কিন্তু মাঝে বেশ কিছু বছর তিনি নিজের কাছ দূরে সরে ছিলেন। অবশেষে আবার চোর ছবির হাত ধরে তিনি ফিরতে চলেছেন শুটিং ফ্লোরে।

ফের পরিচালনায় ফিরছেন অগ্নিদেব, মুখ্য ভূমিকায় জিতু
ফের পরিচালনায় ফিরছেন অগ্নিদেব, মুখ্য ভূমিকায় জিতু

জানা গিয়েছে, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তৈরি হবে এই ছবির গল্প। একটি চোর যখন একটি বাড়িতে চুরি করতে আসে, তখন ঠিক কোন কোন ঘটনা ঘটে সেটা নিয়েই সম্ভবত ছবিটি তৈরি হবে। ছবির নাম রাখা হয়েছে ‘চোর’।

আরও পড়ুন: দিন দুপুরে ‘কালিপটকা’ ফাটালেন স্বস্তিকা, ক্যাওড়া লুকে তাক লাগালেন অনির্বাণ

অগ্নিদেব পরিচালিত এই ছবির প্রযোজক আকাশ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন সংলাপ। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জিতু কমল, শংকর চক্রবর্তী এবং রাজেশ শর্মা। অভিনয় করবেন দেবলীনা কুমার, অঞ্জনা বসু এবং মানসী সিনহা।

তবে সব থেকে বড় খবর হল এই ছবিতে দেখা যাবে এমন দুই বর্ষীয়ান অভিনেতাকে যারা একসময় টলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়েছিলেন। বহুদিন পর আবার পর্দায় দেখা যাবে বিপ্লব চট্টোপাধ্যায়কে। শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি আবার ক্যামেরার সামনে কাজ করবেন সেটাই প্রশংসিত। এছাড়াও দেখা যাবে বরুণ চন্দকে।

তবে এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ দিক হল এটি কিন্তু মহিলাকেন্দ্রিক সিনেমা নয় বরং পুরুষকেন্দ্রিক সিনেমা হতে চলেছে। মহিলারা থাকবেন অতিথি শিল্পী হয়ে। সব মিলিয়ে একটি অসাধারণ স্টারকাস্ট নিয়ে আসতে চলেছে চোর।

প্রসঙ্গত, ১৯৮৭ সাল থেকে বাংলা টেলিভিশনের হাত ধরে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। এরপর ধীরে ধীরে বড়পর্যায় কাজ শুরু করেন তিনি। ২০০৭ সালে ‘প্রভু নষ্ট হয়ে যায়’ নামের একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেন যেটি প্রথম প্রদর্শিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসাবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe