Aishi Bhattacharya: বন্ধ হয়েছে ‘চিরসখা’, এবার নতুন চরিত্রে দেখতে পাওয়া যাবে ঐশীকে, কোথায়?

Aishi Bhattacharya: কিছুদিন আগে রাহুলের মৃত্যুর পর আচমকাই বন্ধ হয়ে যায় চিরসখা ধারাবাহিকটি। এই ধারাবাহিকেই মিঠি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য।

Published on: May 17, 2026, 14:16:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Aishi Bhattacharya: কিছুদিন আগে রাহুলের মৃত্যুর পর আচমকাই বন্ধ হয়ে যায় ‘চিরসখা’ ধারাবাহিকটি। মাঝপথে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক কলাকুশলী সহ অভিনেতা-অভিনেত্রীরা। এই ধারাবাহিকেই মিঠি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য।

এবার নতুন চরিত্রে দেখতে পাওয়া যাবে ঐশীকে
এবার নতুন চরিত্রে দেখতে পাওয়া যাবে ঐশীকে

কমলিনীর ছোট মেয়ে মিঠির চরিত্রে অভিনয় করেছিলেন ঐশী, কিন্তু আচমকা ধারাবাহিক বন্ধ হওয়ায় মিঠির গল্প অসম্পূর্ণ থেকে গেল। মিঠির পথ চলা শেষ হয়েছে ঠিকই, কিন্তু ঐশীকে দেখতে পাওয়া যাবে একদম নতুন একটি চরিত্রে। তাহলে কি এবার নতুন কোনও ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি?

আরও পড়ুন: '১২ বছর ধরে টানা আমি...', খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?

না, ধারাবাহিক নয় বরং এবার একটি ছোট ছবিতে দেখা যাবে ঐশীকে। ছবির নাম ‘শেষ চিঠি’। এই ছবিতে অভিনেতা সবুজ বর্ধনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। সবুজ যিনি এই মুহূর্তে অভিনয় করছেন ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে। সুদেবের দাদা বলদেবের চরিত্রে অভিনয় করছেন তিনি।

‘শেষ চিঠি’ ছবির কথা বলতে গেলে রজত রায় এবং অরুনাভ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে এই সিনেমা, রজত এবং অরুনাভ পরিচালনার পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন।

আরও পড়ুন: পুলিশ অফিসার থেকে গোয়েন্দা, ‘তারকাটা’ বিক্রমের সব ভুলে যাওয়ার রহস্য কী?

গল্প প্রসঙ্গে

এই গল্পে সবুজের চরিত্রের নাম সার্থক। সার্থক জীবনে একাকিত্বে ভোগে। একটা সময় সে নিজের বাঁচার ইচ্ছাও ছেড়ে দেয়। নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেয় সে। ঠিক সেই সময় সার্থকের জীবনে আসে মায়া। এই মায়া চরিত্রে অভিনয় করবেন ঐশী। সার্থক আবার জীবনকে নতুন করে জানতে শিখবে মায়ার মাধ্যমে। বাঁচার তাগিদ তৈরি হবে তার মনে। দুটো মানুষের জীবন এগোতে এগোতে কোন দিকে মোড় নেবে, সেই গল্পই বলবে শেষ চিঠি।

জানা গিয়েছে, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়ে গেলেও এখনও শুটিং শুরু হয়নি এই সিনেমার। এই নাতিদীর্ঘ সিনেমাটি প্রযোজনা করছে ব্রোবোন। এই নতুন কাজের কথা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ঐশী।