...
...
Next Story

‘এটা আলোচনার বিষয় হতে পারে না’, ৮ ঘণ্টা শিফট বিতর্কে দীপিকার পাশে আলিয়া

একজন মা দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এমন দাবি করেছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু অভিনেত্রীর এই দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যার ফলে পরিচালকের সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী।

Published on: Nov 19, 2026, 17:25:34 IST
Advertisement

একজন মা দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এমন দাবি করেছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু অভিনেত্রীর এই দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যার ফলে পরিচালকের সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী। শুধু তাই নয়, এই একই দাবিতে আরো এক পরিচালকের ছবি থেকে বাদ পড়তে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে।

৮ ঘণ্টা শিফট বিতর্কে দীপিকার পাশে আলিয়া
৮ ঘণ্টা শিফট বিতর্কে দীপিকার পাশে আলিয়া

তবে দীপিকার পাশে দাঁড়িয়ে ছিলেন চলচ্চিত্র জগতের বহু অভিনেতা অভিনেত্রী। যারা সদ্য মা হয়েছেন বা যারা মা হওয়া সত্বেও ১২ ঘণ্টার বেশি কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই দীপিকার পাশে দাঁড়িয়ে ছিলেন। এবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া ভাট।

আরও পড়ুন: এই মানুষটাকে তো চিনতামই না', মনামীর বন্ধু হলেও বিগ বসের খেলায় কাকে সাপোর্ট করছেন সৌম্য?

আলিয়া যিনি নিজেও এক সন্তানের মা। সন্তানকে সামলেই যাকে কাজের দুনিয়ায় টিকে থাকতে হয় সেই আলিয়াও এবার দীপিকার ৮ ঘন্টা কাজের সমর্থনে মুখ খুললেন। সম্প্রতি টাইম ম্যাগাজিনের টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকার প্রচ্ছদে স্থান পেয়েছেন আলিয়া। ম্যাগাজিনে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দীপিকার কর্ম ঘন্টার সংস্কৃতি নিয়ে কথা বলেন।

আরও পড়ুন: পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি, তাহলে কি ছোটবেলার বন্ধুকে ভুলে গেল সে?

আলিয়া বলেন, ‘শুধু এই বিষয়টি নয় আরো অনেক বিষয় নিয়ে কথা বলা উচিত। এটা তো এমন কিছু নয় যে, অবাস্তব কিছু চাওয়া হচ্ছে। এটা খুবই মৌলিক অধিকার এবং খুব প্রয়োজনীয় একটি বিষয়। একটি ফিল্ম সেটে একজন নারীর পরিষ্কার শৌচাগার ব্যবহার করার বিষয়টি ২০২৬ সালে কোন আলোচনার বিষয় হতে পারে না। এটা সব সময় সকলের জন্য থাকা উচিত।’

TIME100 নেক্সট ইন্ডিয়ার তালিকাটি উদীয়মান নেতাদের স্বীকৃতি দেয় যাদের কাজ, ধারণা এবং দৃষ্টি দেশের ভবিষ্যত গঠন করছে। এই তালিকায় আরও রয়েছে বেদাং রায়না, পার্বতী থিরুভোথু, ভিকি কৌশল, পায়েল কাপাডিয়া, আরিয়ান খান, ফাহিম আবদুল্লাহ, অনিরুধ রবিচন্দর, বৈভব সূর্যবংশী এবং কানি কুসরুতি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks