কিছুদিন আগেই অমিতাভ বচ্চন জানিয়েছিলেন তিনি ভীষণভাবে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি। যদিও তারপরেই তিনি আরও একটি পোষ্টের মাধ্যমে জানান, শারীরিক অসুস্থতা এখনও রয়েছে। অনেকটা বিশ্রামের প্রয়োজন।

এই সবকিছুর মধ্যেই সম্প্রতি অমিতাভের বাড়িতে বোমা হামলার হুমকি পাওয়া যায় ইমেইলের মাধ্যমে। তবে জলসা না প্রতীক্ষা, কোন বাড়ি নিয়ে এই হুমকি দেওয়া হয়েছে সেটা জানা যায়নি। তবে হুমকির চিঠি পাওয়ার পরেই অমিতাভ বচ্চনের বাড়িতে, বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তারক্ষী।
আরও পড়ুন: 'প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারিনি...', শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?
একদিকে অসুস্থতা, অন্যদিকে হুমকি সবমিলিয়ে অমিতাভ বচ্চনকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন অনুরাগীরা। কিন্তু অনুরাগীদের মন ভালো করার জন্য রবিবার জলসার সামনে সেই চেনা পরিচিত ভঙ্গিতে সকলকে দেখা দিলেন অমিতাভ।
এদিন শুধুমাত্র সকলের উদ্দেশে চেনা পরিচিত ভঙ্গিতে হাত দেখান তা নয়, সকলকে জানান তিনি এখন ভালো আছেন। প্রত্যেকের আসার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। আজ অমিতাভ বচ্চনের সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। তবে অমিতাভ ওকে ঘিরে নিরাপত্তা ভীষণ কঠোর ছিল। প্রত্যেকের নজর ছিল শুধুমাত্র অভিনেতার দিকেই।
আরও পড়ুন: ‘দাদাগিরি’র সেটে ভূত? ভূতের মুখে দেব নাম! ‘হে ভগবান’, ভয়ে ভয়ে বললেন সঞ্চালক
{{/usCountry}}আরও পড়ুন: ‘দাদাগিরি’র সেটে ভূত? ভূতের মুখে দেব নাম! ‘হে ভগবান’, ভয়ে ভয়ে বললেন সঞ্চালক
{{/usCountry}}অমিতাভের স্বাস্থ্য ও হুমকি প্রসঙ্গে
শুক্রবার মুম্বাই পুলিশকে জানানো হয়েছে যে, প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাংলোকে লক্ষ্য করে একটি বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। হুমকি দেওয়া ইমেলটি মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) এলাকার একটি স্কুলে পাওয়া গিয়েছিল। মুম্বাই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এদিকে, বুধবার অমিতাভ বচ্চন তাঁর ব্লগে নিজের স্বাস্থ্য নিয়ে একটি পোস্ট শেয়ার করে অনেকের ভ্রু কুঁচকে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, বিশ্রাম ও সুস্থ হওয়ার পরামর্শ পাওয়ায় তিনি তাঁর নিয়মিত সোশ্যাল মিডিয়া আপডেট থেকে বিরতি নেবেন। শুক্রবার, অমিতাভ তাঁর টাম্বলার অ্যাকাউন্টে স্বাস্থ্য নিয়ে আরেকটি আপডেট শেয়ার করেন। তিনি বলেন, ‘আরও বিশ্রাম প্রয়োজন... মানিয়ে নিচ্ছি... ভাবছি আর অবাক হচ্ছি... মানবদেহ এবং তার অনন্যতা নিয়ে।’