...
...
Next Story

বিয়ের পিঁড়িতে অমৃতার বোন প্রীতিকা রাও, আড়ালে রাখলেন স্বামীর মুখ

বলিউড অভিনেত্রী অমৃতা রাওকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে অনেকেই জানেন না অমৃতার এক বোন রয়েছেন যার নাম প্রীতিকা রাও। খুব সম্প্রতি বেঙ্গালুরুতে ঘরোয়া ভাবে অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

Published on: Nov 13, 2026, 20:00:22 IST
Advertisement

বলিউড অভিনেত্রী অমৃতা রাওকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে অনেকেই জানেন না অমৃতার এক বোন রয়েছেন যার নাম প্রীতিকা রাও। খুব সম্প্রতি বেঙ্গালুরুতে ঘরোয়া ভাবে অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্রীতিকা বেইনতেহা ধারাবাহিকে আলিয়া চরিত্রে অভিনয় করার জন্য ভীষণ পরিচিত।

বিয়ের পিঁড়িতে অমৃতার বোন প্রীতিকা রাও
বিয়ের পিঁড়িতে অমৃতার বোন প্রীতিকা রাও

সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী তবে সেই সমস্ত ছবিতে নিজের স্বামীর মুখ ঝাপসা করে রেখেছেন তিনি। অভিনেত্রী ইনস্ট্রাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিয়ের সাজে সেজে রয়েছেন তিনি। পাশে দাঁড়িয়ে স্বামী এবং আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শংকর। অভিনেত্রী জানান, পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাঙ্গালুরুতে আর্ট অফ লিভিং আশ্রমে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?

ছবিগুলো শেয়ার করে প্রীতিকা লিখেছেন, 'আমার গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর জি @gurudev, আমার প্রিয় বাবা-মা, বোন অমৃতা, আত্মীয়স্বজন এবং বন্ধুদের আশীর্বাদে, বেঙ্গালুরুর সুন্দর ও শান্ত 'আর্ট অফ লিভিং' ভেন্যুতে আমার বিয়ে সম্পন্ন হলো... গুরুদেব স্বয়ং আমার বিয়েতে উপস্থিত হয়ে আশীর্বাদ বর্ষণ করেছেন, যা সত্যিই আমার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল। আমি এখন একটি ঐতিহ্যবাহী তাম-ব্রাহ্ম পরিবারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যেখানকার সংস্কৃতি কর্ণাটকের ম্যাঙ্গালোরিয়ান শিকড়ের মতোই - প্রাচীন এবং মূল্যবান!'

আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?

প্রীতিকা রাও সম্পর্কে

প্রীতিকা রাও একজন অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি জনপ্রিয় টেলিভিশন শো 'বেইনতেহা'-তে আলিয়া চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, যেখানে হর্ষদ অরোরাও অভিনয় করেছিলেন। তিনি কন্নড় চলচ্চিত্র 'চিক্কু বুক্কু' এবং তামিল চলচ্চিত্র 'চেন্নাইয়িল ওরু নাল'-এও অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও, প্রীতিকা ইউটিউবে একটি আধ্যাত্মিক পডকাস্ট সঞ্চালনা করেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks