কখনও মায়ের চরিত্র তিনি অভিনয় করেছেন, কখনএ আবার খলনায়িকার চরিত্রে, একটা সময় ছিল যখন তাই প্রত্যেকটি ছবিতেই অভিনয় করতেন অনামিকা সাহা। অভিনয় করেছেন সুচিত্রা সেন থেকে শুরু করে সুপ্রিয়া দেবী সকলের সঙ্গেই। ব্যক্তিগত জীবন বা পেশাগত জীবন সব ক্ষেত্রেই প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। আজও সমানতালে অভিনয় করে চলেছেন বর্ষিয়ান এই অভিনেত্রী।

প্রায় ৭০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন অনামিকা। নিঃসন্দেহে তিনি একজন সফল অভিনেত্রী। ব্যক্তিগত জীবনেও তিনি যা হারিয়েছেন তার থেকে পেয়েছেন দ্বিগুণ। কিন্তু এত কিছুর পরেও এমন একটি আক্ষেপ থেকে গিয়েছে তাঁর মনে, যা হয়তো কোনওদিন ভুলবেন না তিনি।
আরও পড়ুন: '৯৫ সাল থেকে যে স্বপ্ন দেখছিলাম সেটা পূর্ণ হয়েছে', কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?
সম্প্রতি ধীমান চক্রবর্তীকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথাই তুলে ধরলেন অনামিকা। জীবনের একটাই আক্ষেপ রয়ে গিয়েছে অভিনেত্রী মনে তা হল উত্তম কুমারের সঙ্গে মাত্র একদিনের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। যে ছবির জন্য বেশ অনেকগুলি সিন তাঁর উত্তম কুমারের সঙ্গে করার কথা সেখানে মাত্র একদিনের কাজ করতে পেরেছিলেন অনামিকা সাহা।
আরও পড়ুন: 'ভিকটিম কার্ড প্লে হচ্ছিল না বলেই', মনামী- জীতুর ঘোড়া বিতর্কে মুখ খুললেন নবনীতা
{{/usCountry}}আরও পড়ুন: 'ভিকটিম কার্ড প্লে হচ্ছিল না বলেই', মনামী- জীতুর ঘোড়া বিতর্কে মুখ খুললেন নবনীতা
{{/usCountry}}অনামিকা বলেন, ‘আমার একটাই আক্ষেপ যে আমি উত্তম কুমারের সঙ্গে মাত্র একদিনের শুটিং করতে পেরেছিলাম। ওই ছবিতে উত্তম কুমারের সঙ্গে আমার অনেক সিন ছিল। কিন্তু ঠিক সেই সময় মৌসুমী মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন তাই ‘ওগো বধূ সুন্দরী সিনেমার’ শুটিং শুরু হয়ে যায়। আমার সঙ্গে যে ছবিটা করার কথা ছিল, সেটা বন্ধ করে উত্তম কুমার ‘ওগো বধূ সুন্দরী’ ছবি করতে চলে যান। কিন্তু ছবির মাঝপথেই তিনি মারা যান। আমার সঙ্গে সিনেমাটা আর তাঁর করাই হলো না।’