...
...
Next Story

প্রেমের সপ্তাহেও বাড়ি থেকে দূরে অঙ্গনা, সঙ্গে নেই রোহন, সব ঠিক আছে তো?

তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকে প্রথম জুটি বেঁধেছিলেন অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য। টেলিভিশনের পর্দায় যতটা চর্চিত ছিল এই দুটি তার থেকেও বেশি চর্চায় তাঁরা ছিলেন তাঁদের ব্যক্তিগত জীবনের জন্য। অনস্ক্রিন কেমিস্ট্রি যে বাস্তবেও গড়িয়েছিল, সে কথা কারও অজানা নয়।

Published on: Feb 10, 2026, 20:42:03 IST
Advertisement

‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে প্রথম জুটি বেঁধেছিলেন অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য। টেলিভিশনের পর্দায় যতটা চর্চিত ছিল এই দুটি তার থেকেও বেশি চর্চায় তাঁরা ছিলেন তাঁদের ব্যক্তিগত জীবনের জন্য। অনস্ক্রিন কেমিস্ট্রি যে বাস্তবেও গড়িয়েছিল, সে কথা কারও অজানা নয়।

প্রেমের সপ্তাহেও বাড়ি থেকে দূরে অঙ্গনা, রোহনের সঙ্গে সব ঠিক আছে তো?
প্রেমের সপ্তাহেও বাড়ি থেকে দূরে অঙ্গনা, রোহনের সঙ্গে সব ঠিক আছে তো?

তবে টলিউডের অন্দরে যেভাবে একের পর এক বিচ্ছেদের ঘটনা ঘটে চলেছে তাতে কোনও জুটিকে টানা বেশ কিছু সময় একসঙ্গে দেখতে না পেলেই ধরে নেওয়া হয় তাঁদের সম্পর্কে ইতি পড়েছে। তেমনটাই ঘটেছে রোহন ও অঙ্গনার ক্ষেত্রেও।

কিছুদিন আগেই ভিয়েতনামে ঘুরে এসেছেন অভিনেত্রী। ভিয়েতনাম সফরের বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন ঠিকই কিন্তু সেখানে কোথাও নেই রোহনের ছবি। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর বাড়িতেও আলাদা আলাদা আসতে দেখা যায় রোহন ও অঙ্গনাকে।

আরও পড়ুন: শুধুই সন্তানদের নিয়ে চিন্তা! দূরত্ব বাড়ছে কমলিনী-স্বতন্ত্রর, মন খারাপ দর্শকদের

খুব স্বাভাবিকভাবেই অঙ্গনা ও রোহনের সম্পর্ক নিয়ে কৌতূহল বেড়েছে সকলের মনে। তাহলে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন তাঁরা? এর মধ্যেই যখন শুনতে পাওয়া গেল অঙ্গনা নাকি প্রেমের মরশুমেও বাড়ি ছাড়ছেন, তখন যেন বিচ্ছেদের গুঞ্জন আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে।

আরও পড়ুন: 'এই ভুলের দায় কার...', হঠাৎ কেন এমন পোস্ট করলেন জীতু? কী হল অভিনেতার?

সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের সঙ্গে তাল মেলাতে নারাজ এই জুটি তাই নিজেদের ছবি এখন কম পোস্ট করছেন তাঁরা। তবে অঙ্গনার ভিয়েতনাম সফরে যে সাথী হয়েছিলেন রোহন, সেটা স্পষ্ট করে দেন অভিনেত্রী। অন্যদিকে তিনি এও জানান, আলাদা নিমন্ত্রণ থাকার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একসঙ্গে আসতে পারেন নি ঠিকই কিন্তু খাওয়া থেকে বাড়ি যাওয়া সব কিছুই এক সঙ্গে করেছেন তাঁরা।

সবশেষে প্রেমের মরসুমে বাড়ি ছাড়ার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অঙ্গনা জানান, তিনি মঙ্গলবার সিকিমে যাচ্ছেন। তবে ঘুরতে নয়, হইচই প্লাটফর্মের আগামী সিরিজ ‘কুহেলি’-এর শ্যুটিং করতে যাচ্ছেন তিনি। এই ভৌতিক সিরিজে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন অঙ্গনা।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে জি ফাইভ ও বুলেট অ্যাপে অনির্বাণ মল্লিক পরিচালিত একটি মাইক্রো ড্রামায় অঙ্গনা ও রোহনের একসঙ্গে কাজ করার কথা শুনতে পাওয়া যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks