...
...
Next Story

Anindita Raychaudhury: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা, জোর কদমে চলবে সাফাই অভিযান!

Anindita Raychaudhury: ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী হলেন অনিন্দিতা রায়চৌধুরী। ভুতু থেকে শুরু করে ধুলোকণা, কে আপন কে পর, গোয়েন্দা গিন্নি সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা।

Published on: Aug 19, 2026, 16:30:16 IST
Advertisement

Anindita Raychaudhury: ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী হলেন অনিন্দিতা রায়চৌধুরী। ‘ভুতু’ থেকে শুরু করে ‘ধুলোকণা’, ‘কে আপন কে পর’, ‘গোয়েন্দা গিন্নি’ সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা। কাজের পাশাপাশি একমাত্র ছোট্ট মেয়েকে খুব সুন্দরভাবে সামলে চলেছেন তিনি। অনিন্দিতার স্বামী সুদীপ সরকারও ছোটপর্দার সুপরিচিত অভিনেতা।

প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা
প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা

এবার বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন অনিন্দিতা। অনিন্দিতা অভিনীত সিরিজের নাম ‘ক্লিন আপ কোম্পানি’। সিরিজে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত, পাওলি দাম, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম সহ অনেকেই। ইতিমধ্যেই সিরিজের কাজ শুরু হয়ে গিয়েছে। কলকাতা এবং মুম্বই মিলিয়ে চলছে শুটিং।

আরও পড়ুন: 'এই ভাবেই তো ওকে ফাঁসিয়েছিলাম...', কীভাবে শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন কাঞ্চন?

তবে হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করলেও এখনো পুরোপুরি হিন্দিতে সাবলীল নন অভিনেত্রী। তবে চরিত্রের কারণে হিন্দি এবং বাংলা মিশিয়েই সংলাপ বলছেন তিনি। তবে প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি অভিনেত্রী।

কাজ করার সুযোগ পেয়েছেন রবি কিষণের মতো অভিনেতাদের সঙ্গে। সিরিজ পরিচালনা করেছেন পরিচালক রোহন ঘোষ। আগামী ২১ অগস্ট থেকে প্রাইম ভিডিয়োয় সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাওয়া যাবে এই সিরিজ। এই সিরিজের কথা সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: নিজের মধ্যে আনন্দ খুঁজে পেলেন রণজয়, বন্ধ করলেন অন্যকে সন্তুষ্ট করার কাজ

অনিন্দিতা প্রসঙ্গে

২০২২ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি। বিয়ের ৩ বছরের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করেছিলেন তাঁরা। যদিও তখনও কেউ বিন্দুমাত্র টের পাননি, কিছুদিনের মধ্যেই সুখবর দিতে চলেছেন অনিন্দিতা। গত বছরের মার্চ মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ২০২৫ সালে এপ্রিলে পয়লা বৈশাখের দিন মেয়ে তিষ্যার নাম প্রকাশ করেছিলেন তাঁরা। ইংরাজি নববর্ষে মেয়ের মুখও দেখান সুদীপ-অনিন্দিতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks