Anirban Chakrabarti: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সেলিব্রিটিদের সম্মানহানি করার ব্যাপারটা নতুন কিছু নয়। আগেও টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক প্রযোজকদের তরফ থেকে এমন অভিযোগ শুনতে পাওয়া গিয়েছিল। এবার বিপাকে পড়লেন একেনবাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী।

খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ চক্রবর্তীর চরিত্রের ছবি দিয়ে একটি ফেসবুক প্রোফাইল তৈরি করা হয়েছে, যেখান থেকে ক্রমাগত পোস্ট করা হচ্ছে রাজনৈতিক মিম। প্রথমে বিষয়টি সম্পর্কে কিছু না জানলেও গত বৃহস্পতিবার ব্যাপারটি নজরে আসে অভিনেতার।
আরও পড়ুন: বাতিল করা হোক পাসপোর্ট, প্রবাহর ফ্লাইট ওড়ানোয় আপত্তি জানালেন দেবলীনা
ঘটনাটি নজরে আসতেই সকলকে সাবধান করে অনির্বাণ চক্রবর্তী ফেসবুকে লেখেন, ‘আমার শুধুমাত্র এই একটাই প্রোফাইল আছে। আমার নামে বা আমার অভিনীত কোন চরিত্রের নামে অন্য কোনও প্রোফাইল বা পেজের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘প্রথমে আমি খেয়াল করিনি ব্যাপারটা। আমরা পরিচিত এই প্রোফাইলটি পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন প্রোফাইলটা আমার কিনা। তখনই ব্যাপারটা আমার নজরে আসে। সব থেকে বড় কথা প্রোফাইল থেকে যা পোস্ট করা হয়েছে সেই সবকটাই রাজনৈতিক পোস্ট। আমার নাম ব্যবহার করা হয়নি ঠিকই কিন্তু আমার ছবি ব্যবহার করা হয়েছে। তবে এটি কে করেছেন আমি জানি না।’
আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?
{{/usCountry}}আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?
{{/usCountry}}যদিও ইতিমধ্যেই প্রোফাইলটিকে রিপোর্ট করেছেন অনির্বাণ। তবে যেহেতু ওই প্রোফাইলের তরফ থেকে এমন কিছু পোস্ট করা হয়নি যা কোনও সম্প্রদায়ের মান লঙ্ঘন করা হয়, তাই অন্য কোনও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে ব্যাপারটি জানাজানি হতেই সতর্কবার্তা জানিয়ে সবাইকে ঘটনাটি সম্পর্কে অবগত করেছেন অনির্বাণ।