...
...
Next Story

আর লুকিয়ে রাখা গেল না, স্নেহার প্রতি রাজার ভালোবাসার কথা জেনে যা করল দিদি

স্নেহার প্রতি রাজার ভালোবাসা যেন দিন দিন বেড়েই চলেছে। যদিও রাজার মা দুর্গাবতীকে একেবারেই ভালো চোখে দেখেনা স্নেহা। প্রত্যেকে দুর্গাবতীকে ভয় পেলেও স্নেহা উচিত কথা বলতে পিছপা হয় না।

Published on: Jun 23, 2026, 16:23:20 IST
Advertisement

স্নেহার প্রতি রাজার ভালোবাসা যেন দিন দিন বেড়েই চলেছে। যদিও রাজার মা দুর্গাবতীকে একেবারেই ভালো চোখে দেখেনা স্নেহা। প্রত্যেকে দুর্গাবতীকে ভয় পেলেও স্নেহা উচিত কথা বলতে পিছপা হয় না। এমনকি দুর্গাবতীকে নিজের মেয়ে জামাইকে শাসন করতে দেখেও রুখে দাঁড়ায় স্নেহা। মায়ের প্রতি প্রচুর ভালোবাসা থাকলেও স্নেহার প্রতি ভালোবাসা কিছুতেই কমে না রাজার, ফলে রাজাকে দেখলেই বোঝা যায় সে এখন স্নেহার প্রেমে মত্ত।

স্নেহের প্রতি রাজার ভালোবাসার কথা জেনে যা করল দিদি
স্নেহের প্রতি রাজার ভালোবাসার কথা জেনে যা করল দিদি

স্নেহের প্রতি রাজার এই ভালোবাসার কথা যে সব থেকে আগে জানতে পারে সে হল রাজার দিদি। রাজাকে দেখেই সে বুঝতে পারে যে স্নেহের প্রতি রাজার ভালোবাসা কতটা গভীর। কিন্তু ভাইয়ের এই ভালোবাসার কথা জেনে দিদি যতটা আনন্দিত ততটাই ভীতু মায়ের কথা ভেবে। সে ভাইকে প্রথমেই সাবধান করে দেয় এই বলে, ‘মা যদি সব জানতে পারে, তাহলে হয়তো সবকিছু শেষ করে দেবে।’

আরও পড়ুন: অবশেষে জল্পনার অবসান, ২৯ জুন থেকে দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব স্বস্তিকার কাঁধে

স্নেহাকে রাজা ভালোবাসার কথা বলবে ভেবেও পিছিয়ে যায়। দিদির কথা শুনে সে চিন্তা করতে থাকে সত্যিই যদি মা সবকিছু জানতে পারে তাহলে কি হবে? একটা আলাদাই ভয় গ্রাস করে তাকে। ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের নতুন প্রোমো জুড়ে দেখতে পাওয়া যায় শুধুই রাজা ও তার দিদির কথোপকথন।

আরও পড়ুন: রান্নাঘরের দায়িত্ব গেলে শাশুড়ি বৌমার হাতে! ২৯ জুন থেকে আসছে নতুন জুটি

'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকে সোমা বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন নাম ভূমিকায়। তিন মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ এবং প্রিয়দর্শিনী বসাক। এছাড়াও ধারাবাহিকে অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়।

সৌম্যদীপের চরিত্রের নাম রাজা, যে কিনা স্বস্তিকা অর্থাৎ অন্নপূর্ণার মেজো মেয়ে স্নেহার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু দুজনের চারিত্রিক গুণ একেবারে আলাদা। আর্থিক দিক থেকেও দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু এত অসামঞ্জস্য থাকা সত্ত্বেও রাজা স্নেহার প্রেমে পাগল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks