...
...
Next Story

সত্যের মুখোমুখি স্নেহা, রাজার আসল পরিচয় জেনে কী করবে সে?

কিছুদিন আগেই ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের একটি প্রোমোয় দেখতে পাওয়া গিয়েছিল, রাম ও সীতার লীলা। যদিও পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছিল, কিন্তু দর্শকরা মোটামুটি আন্দাজ করে ফেলেছিলেন যে রাম এবং সীতার চরিত্রে দেখতে পাওয়া যাবে সৌম্যদীপ এবং স্বস্তিকাকে।

Published on: Jul 10, 2026, 16:41:17 IST
Advertisement

কিছুদিন আগেই ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের একটি প্রোমোয় দেখতে পাওয়া গিয়েছিল, রাম ও সীতার লীলা। যদিও পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছিল, কিন্তু দর্শকরা মোটামুটি আন্দাজ করে ফেলেছিলেন যে রাম এবং সীতার চরিত্রে দেখতে পাওয়া যাবে সৌম্যদীপ এবং স্বস্তিকাকে।

সত্যের মুখোমুখি স্নেহা
সত্যের মুখোমুখি স্নেহা

দর্শকদের সেই ধারণাই যে ঠিক সেটা প্রমাণ হয়ে গেল ধারাবাহিকের নতুন প্রমো দেখে। ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গ্রামের নাটকে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করবে রাজা ও স্নেহা। সবে রাজা নিজের মনের কথা স্নেহাকে বলবে বলে ভাবছে, অন্যদিকে স্নেহাও ধীরে ধীরে রাজার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে ঠিক তখনই রাজার আসল পরিচয় জানতে পারে স্নেহা।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন রবিনা ট্যান্ডন, গুরুত্বপূর্ণ ভুমিকায় কৌশিক

নাটক চলাকালীন হঠাৎ করেই সেখানে চলে আসে দুর্গাবতী। দুর্গাবতীকে মারতে সেখানে বেশ কিছু ভাড়াটে গুন্ডাও চলে আসে। মাকে বিপদে দেখে আর এক মুহূর্ত দেরি করে না রাজা। হাতে ধরে থাকা তীর ধনুক নিয়েই সে ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের ওপর। মাকে বাঁচাতে সক্ষম হয় রাজা কিন্তু অন্যদিকে রাজার মা বলে চিৎকার শুনে রাজার পরিচয় জানতে আর বাকি থাকে না স্নেহার।

আরও পড়ুন: 'এই সিডো চল কেক কাটি...', মা হওয়ার পর স্বামী সন্তানকে নিয়ে মাতৃত্ব উদযাপন সুস্মিতার

তাহলে কি রাজা আর স্নেহার ভালোবাসার গল্প এখানেই শেষ হয়ে যাবে? নিজের মনের কথা কি আর কখনও বলতে পারবে না স্নেহা? ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের চোখ বাঁধানো এই পর্ব দেখার জন্য আগামী ৭ থেকে ১১ জুলাই চোখ রাখতে হবে শুধুমাত্র জি বাংলার পর্দায় ৭টা থেকে।

'অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে সোমা বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন নাম ভূমিকায়। তিন মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ এবং প্রিয়দর্শিনী বসাক। এছাড়াও ধারাবাহিকে অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks