...
...
Next Story

বিয়ের সারলেন অনুজয়! জানেন পাত্রী দেবারতি কী করেন? সোহিনী-শোভন সহ আর কে কে এল তাঁদের বিয়েতে?

টলিপাড়ায় ফের বিয়ের সানাই। নতুন বছর পড়তে না পড়তেই মধুমিতা সরকার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিছুদিন আগেই অদ্রিজা রায়ের বাগদান ও আংটি বদলের ছবি সামনে এসেছিল। তাছাড়াও ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলি। আর এবার বিয়ের পিঁড়িতে বসলেন অনুজয় চট্টোপাধ্যায়।

Published on: Feb 1, 2026, 17:00:47 IST
Advertisement

টলিপাড়ায় ফের বিয়ের সানাই। নতুন বছর পড়তে না পড়তেই মধুমিতা সরকার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিছুদিন আগেই অদ্রিজা রায়ের বাগদান ও আংটি বদলের ছবি সামনে এসেছিল। তাছাড়াও ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলি। আর এবার বিয়ের পিঁড়িতে বসলেন অনুজয় চট্টোপাধ্যায়।

বিয়ের সারলেন অনুজয়! জানেন পাত্রী দেবারতি কী করেন?
বিয়ের সারলেন অনুজয়! জানেন পাত্রী দেবারতি কী করেন?

আরও পড়ুন: 'ও নাকি পালিয়ে যাবে…', ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে করার কারণে শোনা কটাক্ষ নিয়ে মুখ খুললেন সোহিনী!

জানুয়ারির শেষদিন অর্থাৎ ৩১ তারিখ শনিবার অনুজয় চট্টোপাধ্যায় প্রেমিকা দেবারতি চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সারেন। এদিন সিঁদুরদানও হয়। মঞ্চের বন্ধুদের নিয়ে রাতে খাওয়া দাওয়ারও আয়োজন করেন।

আরও পড়ুন: রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় বড় তথ্য উঠে এল সিসিটিভি ফুটেজ থেকে! জানেন তা কী?

অনুজয় মঞ্চ থেকে সিনেমা, সিরিজ সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে দেবারতিও একজন মঞ্চাভিনেতা। মঞ্চে অভিনয় করতে গিয়েই প্রেম শুরু অনুজয়-দেবারতিকে। পাশাপাশি, দেবারতি পারফর্মিং আর্ট নিয়ে শিক্ষকতা করেন প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে।

এরপর শনিবার রাতে কনের বেশে ধরা দেন দেবারতি। তিনি লাল শাড়ি, গলায় সোনার হাঁসুলি, ঝোলা লম্বা চেন ও ঝুমকো কানের দুলে সেজে উঠেছিলেন। কপালে ছিল ছোট্ট টিপ। আর তাঁর সিঁথি ভরে উঠে ছিল লাল টকটকে সিঁদুরে। অন্যদিকে, অনুজয়ের পরনে ছিল অফ হোয়াইট রঙের ধুতি ও পাঞ্জাবি। এক কাঁধে লাল রঙের শাল নিয়েছিলেন তিনি।

হলুদ গাঁদা, রজনীগন্ধা আর টুনি আলোয় সেজে উঠেছিল তাঁদের বিয়ের আসর। তাঁদের বিয়েতে ইন্ড্রাস্ট্রির অনেকেই হাজির ছিলেন। দেখা মিলেছিল অরিজিতা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য। তাছাড়াও অভিনেত্রী স্ত্রী সোহিনী সরকারকে নিয়ে এসেছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ও। আভেরী এদিন সন্ধ্যার নানা ছবি সমাজ মাধ্যমে শেয়ারও করেন।

কাজের সূত্রে অনুজয়কে ‘লজ্জা’, 'কালরাত্রি', 'কালরাত্রি ২' সহ আরও বেশ কিছু সিরিজ ও ছবিতে দেখা গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks