...
...
Next Story

শুধু জয়শ্রী নয়, বিগ বসের লড়াইয়ে মাঝে প্রাক্তন স্ত্রী অনুশ্রীকেও পাশে পেলেন ভরত

বিগ বস বাংলা ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। অনুষ্ঠানের প্রথম সপ্তাহের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভরত কল। নিজের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করলেও বেশ কিছু শব্দ চয়ন নিয়ে দর্শকদের মনে অসন্তোষ তৈরি হয়। যদিও নিজের ভাষার জন্য ক্ষমা চেয়ে নেন ভরত কল।

Published on: Sep 7, 2026, 22:30:51 IST
Advertisement

বিগ বস বাংলা ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। অনুষ্ঠানের প্রথম সপ্তাহের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভরত কল। নিজের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করলেও বেশ কিছু শব্দ চয়ন নিয়ে দর্শকদের মনে অসন্তোষ তৈরি হয়। যদিও নিজের ভাষার জন্য ক্ষমা চেয়ে নেন ভরত কল।

বিগ বসের লড়াইয়ে মাঝে অনুশ্রীকেও পাশে পেলেন ভরত
বিগ বসের লড়াইয়ে মাঝে অনুশ্রীকেও পাশে পেলেন ভরত

কিন্তু এত সমস্যার মধ্যেও কখনও ভেঙে পড়তে দেখা যায়নি ভরত কলকে। কিন্তু প্রথম সপ্তাহে অনিন্দ্য বাদ হতেই কান্নায় ভেঙে পড়েন ক্যাপ্টেন। তিনি নিজেই স্বীকার করে নেন যে তিনি একজন ব্যর্থ ক্যাপ্টেন। যদি তিনি নিজের কাজ ঠিক করে করতেন তাহলে হয়তো অনিন্দ্য বাড়িতে থাকত।

আরও পড়ুন: ঘড়ি থেকে মেনু কার্ড, সবেতেই দশে দশ! কি ধামাকা আনতে চলেছে হইচই?

অনিন্দ্য বাদ পড়ার পর যেভাবে ভরত কল ভেঙে পড়েছিলেন তাতে প্রাক্তন স্বামীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। অভিনেত্রী অনুশ্রী দাস। সমাজ মাধ্যমে প্রাক্তন স্বামীর উদ্দেশ্যে তিনি লেখেন, ‘ভরতের জন্য খুবই খারাপ লাগছে। আমি জানি খুবই ইমোশনাল তুমি। ক্যাপ্টেন ভরত তোমায় অনেক শুভকামনা। ঈশ্বর তোমার মঙ্গল করুক।’

বিগ বসের লড়াইয়ে মাঝে অনুশ্রীকেও পাশে পেলেন ভরত

তবে শুধুমাত্র অনুশ্রী নন, স্বামীর পাশে সব সময় দাঁড়িয়েছেন বর্তমান স্ত্রী তথা অভিনেত্রী জয়শ্রী। বিগ বস বাংলা শুরু হওয়ার পরেই একের পর এক ভিডিও পোস্ট করতে থাকছেন তিনি। ভরত যে কত ভালো একজন মানুষ এবং একজন সুদক্ষ ক্যাপ্টেন সে কথাই বারবার উঠে এসেছে জয়শ্রীর কথায়।

প্রসঙ্গত, অনিন্দ্য বাদ হয়ে যাওয়ার পর দর্শকদের মনে একটা অসন্তোষ তৈরি হয়েছে। প্রথম সপ্তাহে এইভাবে কাউকে বাদ দিয়ে দেওয়া উচিত নয় বলেই মনে করেছেন সকলে। তবে ইতিমধ্যেই এন্ট্রি হয়েছে নতুন সদস্যের। আপাতত ১৫ জন প্রতিযোগীদের নিয়ে খেলায় মেতেছে বিগ বস বাংলা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks