...
...
Next Story

Aparajita Aadhya: 'খুব তাড়াতাড়ি এই মানুষের তালিকা সামনে আনব...', ট্রোলারদের কড়া হুঁশিয়ারি অপরাজিতার, কী পদক্ষেপ করবেন

Aparajita Aadhya: সোশ্যাল মিডিয়ায় কটুক্তির বারবার বিরোধিতা করেছেন একাধিক সেলিব্রেটি। প্রয়োজনে কড়া পদক্ষেপের কথা বলেছেন অনেকে। তবে এবার ট্রোলারদের তালিকা প্রকাশ করার হুমকি দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

Updated on: Apr 14, 2026, 10:49:49 IST
Advertisement

Aparajita Auddy Slams Trollers: এই মুহূর্তে মিডিয়া এমন একটি মাধ্যমে পরিণত হয়েছে, যার সাহায্যে কোনও বার্তা কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। একদিকে যেমন এই সমাজ মাধ্যমকে কিছু মানুষ তাদের কাজের সূত্রে অথবা ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করেন তেমন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রমাগত আক্রমণ করেন অন্যদের। এই আক্রমণ বেশিরভাগ চলতে থাকে তারকাদের ক্ষেত্রে। সামনাসামনি যে কথা বলা যায় না সে কথা আড়ালে থেকে খুব সহজেই বলে দেওয়া যায় তাই এই আক্রমণ উত্তরোত্তর বেড়েই চলে।

কাদের বিরুদ্ধে গর্জে উঠলেন অপরাজিতা
কাদের বিরুদ্ধে গর্জে উঠলেন অপরাজিতা

সোশ্যাল মিডিয়ায় বলা এই কটুক্তির বারবার বিরোধিতা করেছেন একাধিক সেলিব্রেটি। তবে এবার ট্রোলারদের তালিকা প্রকাশ করার হুমকি দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অপরিচিত ব্যক্তিদের দিক থেকে ছুটে আসা ক্রমাগত কটাক্ষে তিনি এতটাই বিরক্ত যে এবার একটি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন তিনি।

আরও পড়ুন: এবার আপনার বেডরুমে পৌঁছে যাবে ভুতেরা! কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা একটি পোস্ট করেছেন যেখানে তিনি জানিয়েছেন, সমাজমাধ্যমে ট্রোলিং এমন একটি ভয়ংকর অসুখে পরিণত হয়েছে যে তিনি বাধ্য হয়ে নিজের কমেন্ট সেকশন অফ করে রেখেছেন। যারা অসুস্থ মায়ের ছবিকে কুৎসিত বলে কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা যারা সদ্য স্বামীহারা নারীকে কাজে ফিরতে দেখে কটাক্ষ করেন, তাদের ‘মানুষ’ বলতে নারাজ অভিনেত্রী।

তাই সমস্ত ট্রোলারদের উদ্দেশ্য করে অপরাজিতা করা বার্তা দিয়ে বলেন, ‘ভারতের আইনে এইসব কাজ করা অপরাধ। আমি খুব শীঘ্রই সেই মানুষগুলোর তালিকা সামনে আনব যারা নিয়মিত এই অসভ্যতা করে। চুপ থাকা মানে আর সম্মান নয়, চুপ থাকা মানে এই নোংরামোকেই প্রশ্রয় দেওয়া।’

সবশেষে google এবং instagram এর উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিনেত্রী বলেন, অবিলম্বে সেই সমস্ত অ্যাকাউন্ট পুরোপুরি ব্যান করে দেওয়া হোক যারা অপমানজনক বা আক্রমণাত্মক মন্তব্য করে। এমন একটা মডারেশন সিস্টেম চালু করা হোক যাতে, কেউ আর অন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ না করতে পারে।

আরও পড়ুন: প্রতীকী প্রতিবাদের ভঙ্গিতে ওঠে কটাক্ষের সুর, এবার ‘আত্মপ্রচার’ করে পালটা জবাব জীতুর

প্রসঙ্গত, খুব সম্প্রতি রাহুল অরুণোদয়ের মৃত্যুর পরেও যেভাবে প্রিয়াঙ্কাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন টলিউডের তারকারা। একটা সংবেদনশীল মুহূর্তেও যেভাবে মানুষ নেতিবাচক মন্তব্য করছেন, তাতে উল্টোদিকের মানুষের মনে বা জীবনে যে প্রভাব পড়ছে তা নিয়ে চিন্তিত অপরাজিতা, আর তাই এবার কড়া পদক্ষেপের পথে এগোচ্ছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe