...
...
Next Story

'জোর করে একাকীত্বের এই মুহূর্তগুলিতে…', হঠাৎ কেন এমন পোস্ট আরাত্রিকার?

কুড়ির গণ্ডি পার করার আগেই সাফল্যের শিখরে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ইতিমধ্যেই বড় পর্দাতেও ডেবিউ সেরেছেন। তবে এর মধ্যেই হঠাৎ পোস্ট করে লেখেন, 'নিজের সঙ্গে' থাকা সবচেয়ে কঠিন।'

Published on: Jan 19, 2026, 22:59:24 IST
Advertisement

বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত অভিনেত্রী আরাত্রিকা মাইতি। কিছু দিনের মধ্যেই দর্শক মনে শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। একই চ্যানেলে পরপর তিনটি হিট মেগা উপহার দিয়েছেন নায়িকা। ‘খেলনা বাড়ি’, ‘মিঠিঝোরা’র পর বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ সিরিয়ালে দর্শকরা দেখছেন আরাত্রিকাকে। কুড়ির গণ্ডি পার করার আগেই সাফল্যের শিখরে অভিনেত্রী। ইতিমধ্যেই বড় পর্দাতেও ডেবিউ সেরেছেন। তবে এর মধ্যেই হঠাৎ পোস্ট করে লেখেন, 'নিজের সঙ্গে' থাকা সবচেয়ে কঠিন।'

'জোর করে একাকীত্বের এই মুহূর্তগুলিতে…', হঠাৎ কেন এমন পোস্ট আরাত্রিকার?
'জোর করে একাকীত্বের এই মুহূর্তগুলিতে…', হঠাৎ কেন এমন পোস্ট আরাত্রিকার?

আরও পড়ুন: ‘আমি মুরগী হয়ে গেলাম…', ‘দেশু ৭’ লাইভের পর হঠাৎই ইঙ্গিতপূর্ণ পোস্ট অনির্বাণের?

তিনি ধূসর ও কালো রঙের কটকী শাড়ি পরে বেশ কিছু ছবি পোস্ট করেন। নায়িকা ক্যাপশনে লেখেন, 'ওঁরা বলে যে, যদি তুমি নিজের সঙ্গে থাকো, তাহলে তুমি কখনওই সত্যিকার অর্থে একা নও, কিন্তু আমি দেখেছি যে 'নিজের সঙ্গে' থাকা সবচেয়ে কঠিন, গভীর যাত্রা। জোর করে একাকীত্বের এই মুহূর্তগুলিতেই আমি বছরের পর বছর ধরে উপেক্ষা করা সমস্ত ভয়, নিরাপত্তাহীনতা এবং আশার মুখোমুখি হতে বাধ্য হই। মনে হচ্ছে যেন এক বিশাল, নীরব সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। কখনও ভয়ঙ্কর, কখনও তীব্র শান্তিতে মাখা। আমি শিখছি যে, এই শূন্যতা অন্য কারও সাহায্যে পূরণ করা সম্ভব নয়, বরং আমার নিজের বোঝার জন্য। আমাকে বলা হয়েছিল তা ত্যাগ করার এবং আমি আসলে কে তা আবিষ্কার করার একটা সুযোগ, একা থাকার শান্ত, অস্থির এবং সুন্দর জায়গায়।' নায়িকা এই ছবি পোস্ট করতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছন।

আরও পড়ুন: 'সঙ্গীকে অপমান করা…', 'দেশু' আবেগে ভেসে রাজ-রুক্মিণীকে যেন কটাক্ষ না করা হয়, অনুরোধ দেব-শুভশ্রীর!

২০২৩ সালে উচ্চমাধ্যমিক পাশ করেছেন আরাত্রিকা। এরপর যোগমায়া দেবী কলেজে সাইকোলজিতে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। আপাতত কাজ করছেন ‘জোয়ার ভাঁটা’-তে। যেখানে দুই বোনের গল্প, ‘উজি’ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। আর নিশার চরিত্রে রয়েছেন শ্রুতি দাস।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে দেখা গিয়েছে আরাত্রিকা মাইতিকে। এই ছবিতে তিনি লক্ষ্মীপ্রিয়া দেবীর চরিত্রে অভিনয় করেছেন। দিব্যজ্যোতি দত্তকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্রে দেখা গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks