...
...
Next Story

'এমন কাউকে দরকার যাকে বিশ্বাস...', আরাত্রিকার জীবনে সেই ভরসাযোগ্য মানুষটি কে?

এবার একদম অন্যরকম একটি পোস্ট করতে দেখা গেল আরাত্রিকাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, তার এমন কাউকে প্রয়োজন ছিল যে তাকে বিশ্বাস করবে, তাই সে ঠিক করল সে নিজেই সেই মানুষটা হবে।

Published on: Oct 24, 2025, 22:30:17 IST
Advertisement

একজন মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারে না, এর উদাহরণ আরাত্রিকা মাইতি। একজন অসাধারণ অভিনেত্রী হওয়া সত্ত্বেও কিছুদিন আগেই জোয়ার ভাঁটা ধারাবাহিকে অভিনয়ে নিয়ে কটাক্ষের সম্মুখীন হন তিনি।

আরাত্রিকার জীবনে ভরসাযোগ্য মানুষটি কে?
আরাত্রিকার জীবনে ভরসাযোগ্য মানুষটি কে?

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ছবি পোস্ট করে থাকেন আরাত্রিকা। অভিনেত্রীর কমেন্ট বক্সে একজন লেখেন, ‘নাটকে ন্যাকামি একটু কম করবেন। তোমার জন্য সব প্ল্যান ভেস্তে যায়। আগেও রাই চরিত্রে অতিরিক্ত ন্যাকামি করতে। এখানেও উজি চরিত্রের ন্যাকামি আর ভালো লাগে না।’

আরও পড়ুন: ভালোবাসাটাই সব, আজও প্রিয় বোনকে বুকে আগলে রাখেন বিক্রম

তবে এই বিদ্রুপ শুনে একেবারেই চুপ করে থাকেন নি অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার নাম পাল্টে অন্যের বাড়ি গিয়ে অন্য পরিচয় থাকুন তো। দেখি কেমন পারেন। প্রাকটিক্যালি ভাবতে শিখুন। অভিনেত্রীর এই জবাবের সমর্থনে অনেকেই কমেন্ট করেছেন।’

এবার একদম অন্যরকম একটি পোস্ট করতে দেখা গেল আরাত্রিকাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তার এমন কাউকে প্রয়োজন ছিল যে তাকে বিশ্বাস করবে, তাই সে ঠিক করল সে নিজেই সেই মানুষটা হবে।’

অভিনেত্রী এই কথায় একজন লেখেন, ‘একেবারে ঠিক বলেছ। একজন মেয়ের সবার আগে নিজেকে চিনতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে আর তুমি তার সঠিক উদাহরণ।’ তবে কারও কারও মনে হয়েছে অভিনেত্রী দার্শনিকদের মতো কথা বলছেন। তবে সব মিলিয়ে আরত্রিকার এই নতুন ছবি বেশ ভালো লেগেছে নেট পাড়ার বাসিন্দাদের।

আরও পড়ুন: 'পরের প্রজন্মের জন্য আমাদের...', ভাইফোঁটা নিয়ে বিশেষ বার্তা অনন্যার

প্রসঙ্গত, এই সপ্তাহে টিআরপি তালিকাতে দুর্দান্ত ফল করছে ‘জোয়ার ভাঁটা’। চিরসখাকে পিছনে ফেলে রাত ৯টার স্লট দখল করেছে আরাত্রিকা-শ্রুতি অভিনীত এই মেগা। দুই নায়িকার অফস্ক্রিন বন্ডিংও চোখে পড়ার মতো।

উল্লেখ্য, আগামি দিনে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে থাকছেন আরাত্রিকা। এই ছবিতে তিনি দিব্যজ্যোতি দত্তের বিপরীতে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে অভিনয় করছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe