...
...
Next Story

‘ভোলেবাবা পার করেগা’র পর ফের মেগায় ফিরছেন নীল? কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। নায়ক ছোট পর্দার মাধ্যমে তাঁর পথ চলা শুরু করলেও পরবর্তীতে তিনি বিনোদনের অন্যান্য মাধ্যমেও চুটিয়ে কাজ করেছেন। নায়ককে ছোট পর্দায় সর্বশেষ 'ভোলাবাবা পার করেগা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার খবর ফের ছোট পর্দা ফিরতে চলেছেন নীল। তাঁকে কোন মেগায় দেখা যাবে?

Published on: May 21, 2026, 22:14:11 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। নায়ক ছোট পর্দার মাধ্যমে তাঁর পথ চলা শুরু করলেও পরবর্তীতে তিনি বিনোদনের অন্যান্য মাধ্যমেও চুটিয়ে কাজ করেছেন। নায়ককে ছোট পর্দায় সর্বশেষ 'ভোলাবাবা পার করেগা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার খবর ফের ছোট পর্দা ফিরতে চলেছেন নীল। তাঁকে কোন মেগায় দেখা যাবে?

‘ভোলেবাবা পার করেগা’র পর ফের মেগায় ফিরছেন নীল? কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
‘ভোলেবাবা পার করেগা’র পর ফের মেগায় ফিরছেন নীল? কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

আরও পড়ুন: সলমনকে ঘিরে ধরে তাঁর কাছে ক্ষমা চাইলেন পাপারাজ্জিরা! কী ঘটেছিল জানেন?

গুঞ্জন শোনা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের আসন্ন ধারাবাহিকে নীলকে নায়কের ভূমিকায় দেখা যাব। ইতিমধ্যেই স্বর্ণেন্দুর নতুন মেগা ‘দুলারি’র প্রথম ঝলক সামনে এসেছে। জানা গিয়েছে এই ধারাবাহিকে অভিনেত্রী দেবপ্রিয়া বসুকে মুখ্য চরিত্রে দেখা যাবে। এই মেগার হাত ধরেই প্রথম বারের মতো ছোটপর্দার নায়িকা হিসাবে দেখা মিলবে দেবপ্রিয়ার। এর আগে তাঁকে অনেক ধারাবাহিকে শিশুশিল্পীর চরিত্রে দেখা গিয়েছে, যেমন- 'অনুরাগের ছোঁয়া'। এবার গুঞ্জন এই মেগাতেই দেবপ্রিয়ার বিপরীতে নাকি দেখা যাবে নীলকে।

আরও পড়ুন: 'যদি কেউ সুযোগ নেন…', রাজনীতির আঙ্গিনায় দল বদল করা শিল্পীদের প্রসঙ্গে যা বললেন 'বংগাই' কিরণ!

শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে অসমবয়সী প্রেমের গল্প দেখানো হবে। দেবপ্রিয়া ছাড়াও এই মেগায় দেখা যাবে পায়েল দেব, রাজন্যা মিত্র, মৌসুমী সাহাকে। শোনা যাচ্ছে, নীলের দাদার চরিত্রে অভিনয় করবেন ভিকি। তিনি 'মিরাক্কেল'-এ যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন।

আরও পড়ুন: 'আমি কারুর দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না…', বিয়ে প্রসঙ্গে যা বললেন রাইমা

বিগত বেশ কয়েক মাসের জি বাংলায় একের পর এক নতুন ধারাবাহিক এসেছে। খুব সম্প্রতি শুরু হয়েছে ‘কমলা নিবাস’ ধারাবাহিক, যেটি ইতিমধ্যেই বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর ‘দুলারি’র প্রথম ঝলক প্রকাশ্যে আনে জি বাংলা।

জি বাংলার তরফ থেকে যে প্রোমো ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা গিয়েছে একটি বাস যেটা গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছে। মালপত্র বোঝাই করা এই বাসের গায়ে আঁকা মা দুর্গার ছবি। দূরে রয়েছে পাহাড় আর জ্বলজ্বল করছে কিছু আলো। তবে সেখানে দেবপ্রিয়াকে দেখা যায়নি।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe