Arpan Ghoshal: মহুয়া রায় চৌধুরীর জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে ‘গুনগুন করে মহুয়া’। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর জীবনকে ঘিরে তৈরি হবে এই সিনেমা। মহুয়ার বায়োপিকে যে বহু তারকার জীবনও ফুটে উঠবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই সিনেমার সঙ্গে যুক্ত একাধিক অভিনেতা-অভিনেত্রীদের কথা সামনে উঠে এসেছে। এবার জানা গেল এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল।

জানা গিয়েছে, ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে ‘নন্দন’ চরিত্রে অভিনয় করবেন অর্পণ। এই নন্দন চরিত্রটি নাকি মহুয়ার প্রেমিকের চরিত্র। যদিও এটি একটি ফিকশন চরিত্র। ঠিক প্রেমিক নয় বরং মহুয়ার অনুরাগী হিসেবে ধরা দেবেন অর্পণ। বোঝাই যাচ্ছে এই সিনেমায় অর্পণের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: একমাস আগেই সেরেছেন বিয়ে, কান থেকে ফিরেই সুখবর জানালেন ইন্দিরা
প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্পণ এই মুহূর্তে ওয়েব সিরিজ এবং সিনেমারও অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। এবার একদম অন্যরকম একটি চরিত্রে অভিনেতাকে দেখতে পাবেন দর্শকরা।
গুনগুন করে মহুয়া প্রসঙ্গে
রাজদীপ ঘোষের পরিচালনায় এবং রানা সরকারের প্রযোজনায় খুব শীঘ্রই আসতে চলেছে গুনগুন করে মহুয়া। এই সিনেমায় প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মন্ডল। মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে।
আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের ভূমিকায় ধরা দেবেন রোহন, কোন ছবিতে?
{{/usCountry}}আরও পড়ুন: রঞ্জিত মল্লিকের ভূমিকায় ধরা দেবেন রোহন, কোন ছবিতে?
{{/usCountry}}এই সিনেমায় দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এই সিনেমায় রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে। রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুব স্বাভাবিকভাবেই খুশি রোহন।
বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে একজন মহুয়া রায়চৌধুরী। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ১৯৮৫ সালের ২২ জুলাই আচমকাই মৃত্যু হয় মহুয়া রায়চৌধুরী, কিন্তু সেই মৃত্যুর পেছনে যে কি রহস্য লুকিয়ে রয়েছে, সেটা আজও জানা সম্ভব হয়নি। এবার এই মহুয়া রায় চৌধুরীর জীবন ফুটে উঠবে রুপোলি পর্দায়।