...
...
Next Story

রাহুলের মৃত্যুতে স্তব্ধ টলিউড! সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল শ্যুটিং

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে যে কথাটি বারবার উঠে এসেছে সেটি হল কলাকুশলীদের নিরাপত্তার প্রসঙ্গ। ধারাবাহিক অথবা সিনেমা, যাই হোক না কেন একজন অভিনেতা অথবা অভিনেত্রীর নিরাপত্তার দায় নেওয়া উচিত প্রযোজনা সংস্থার এবং পরিচালকের।

Published on: Apr 5, 2026, 20:19:03 IST
Advertisement

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে যে কথাটি বারবার উঠে এসেছে সেটি হল কলাকুশলীদের নিরাপত্তার প্রসঙ্গ। ধারাবাহিক, সিরিজ অথবা সিনেমা, যাই হোক না কেন একজন অভিনেতা অথবা অভিনেত্রীর নিরাপত্তার দায় নেওয়া উচিত প্রযোজনা সংস্থার এবং পরিচালকের। এবার বিশাল বড় সিদ্ধান্ত নিল টলিপাড়া। আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা করা হল অনির্দিষ্টকালের জন্য।

রাহুলের মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্যুটিং
রাহুলের মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্যুটিং

রবিবার অর্থাৎ ৫ মার্চ বিকেলে আর্টিস্ট ফোরামের তরফ থেকে ডাকা হয় একটি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অঞ্জনা বসু, জীতু কমলের মতো একাধিক শিল্পী।

আরও পড়ুন: আজই তালসারি যাচ্ছেন প্রিয়াঙ্কা, তবে কি ওড়িশাতে করবেন দ্বিতীয় দফার FIR?

বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ বিশ্বাস, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জানান আগামী মঙ্গলবার থেকে টলিউডের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সিনেমা এবং ধারাবাহিকের সমস্ত শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ান, প্রত্যেকের সুরক্ষা প্রটোকল তৈরি করা বাধ্যতামূলক করতে হবে নতুবা এই ধর্মঘট চলবে।

সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে আর্টিস্ট ফোরামের সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায় জানান, প্রত্যেকের নিরাপত্তার জন্যই এই লড়াই শুরু করতে হয়েছে। প্রতিদিন শিল্পীরা মাথায় চিন্তা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, কিন্তু এটা আর চলতে পারে না। রাহুল সকলকে চোখে আঙুল দিয়ে এটা শিখিয়ে দিয়ে গেলেন। তাই মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করতে হবে সকলকে।

আরও পড়ুন: ‘চিরদিনই’- র স্লটে আসছে ‘কমলা নিবাস’, তবে কি শেষ হচ্ছে জীতু-শিরিনের মেগা?

ঋতুপর্ণা বলেন, রাহুলের মৃত্যু আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ও আমাদের একজোট করে চলে গেল। বৈঠকের শেষে ফেডারেশনের সভাপতি বলেন, এই সেটটি প্রটোকল নিয়ে অনেকদিন ধরেই কথা বলছিল ফেডারেশন। কাজের প্রয়োজনে শিল্পীদের সব জায়গায় যেতে হয়। সেফটি প্রটোকল অমান্য করলেই এমন ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তাই সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করলে আগামী দিনে কাজ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার কলকাতায় রিজেন্ট পার্ক থানায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা। এরপর মাঝ রাতেই তিনি চলে যান তালসারিতে। সেখানে দ্বিতীয় দফার এফআইআর করা হয়। প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks