আজই তালসারি যাচ্ছেন প্রিয়াঙ্কা, তবে কি ওড়িশাতে করবেন দ্বিতীয় দফার FIR?

গত ২৯ মার্চ টলিউডের কাছে চিরকালের জন্য দুঃস্বপ্ন হয়ে রইল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। সূত্রের খবর অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার রাতেই তালসারির উদ্দেশ্যে রওনা হবেন প্রিয়াঙ্কা সরকার।

Published on: Apr 4, 2026, 20:33:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ২৯ মার্চ টলিউডের কাছে চিরকালের জন্য দুঃস্বপ্ন হয়ে রইল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। ঘটনাটি ঘটার পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনও সদুত্তর পাননি কেউ। অবশেষে শনিবার দুপুরবেলা কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রথম এফআইআর দায়ের করা হল।

আজই তালসারি যাচ্ছেন প্রিয়াঙ্কা
আজই তালসারি যাচ্ছেন প্রিয়াঙ্কা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে এই দিন উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা নিজেও। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি অভিনেত্রী।

আরও পড়ুন: ‘রাহুল বলল ড্রোন শট দেব, আর…', সহকর্মীর প্রয়াণে চাঁচাছোলা মন্তব্য স্বস্তিকার

সূত্রের খবর অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার রাতেই তালসারির উদ্দেশ্যে রওনা হবেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কার সঙ্গে এই দিন রওনা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাসের মত তারকারা। ওড়িশার তালসারিতে দ্বিতীয় দফার FIR দায়ের করবেন প্রিয়াঙ্কা।

এদিকে আগে থেকে নির্ধারিত সময়ে টেকনিশিয়ান স্টুডিও থেকে টলিউডের তারকারা প্রতিবাদী মৌন মিছিলে হাঁটছেন, যেখানে বড় পর্দা থেকে ছোট পর্দার তারকারা সকলেই উপস্থিত আছেন। রাহুলের বিচারের দাবিতে পথে নামতে দেখা যায় অনির্বাণ চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রকে।

প্রসঙ্গত, গত রবিবার রাহুলের মৃত্যুর খবর আসার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা টলিউড। প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন বয়ান ব্যাপারটিকে আরও বেশি ঘোরালো করে তোলে। প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি বয়ান দেওয়া হয় ঠিকই কিন্তু তা কোনভাবেই মনঃপুত হয় না কারোও। তাই অবশেষে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে।

আরও পড়ুন: 'নিনিকে বাবিন জেঠুকে চেনাতে তো হবেই...', রাহুলকে খোলা চিঠি লিখলেন অনিন্দিতা

উল্লেখ্য, মৃত্যুর সময় ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শ্যুটিং করছিলেন রাহুল। রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেন যে জলে নেমে কোনও দৃশ্য করার কথা ছিল না। কিন্তু যেহেতু ড্রোন শট নেওয়া হচ্ছিল তাই সকলের প্রশ্ন, আগে থেকে যদি ঠিক না থাকে তাহলে কি করে ড্রোন শট নেওয়া হচ্ছিল? কেন সমস্ত নিরাপত্তা বজায় রেখে কাজ করা হয়নি? কী ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বারবার? এই সবকিছুর মধ্যে মহিলা কমিশনের পর থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায় কিন্তু তাতে চিড়ে ভেজেনি।