‘চিরদিনই’- র স্লটে আসছে ‘কমলা নিবাস’, তবে কি শেষ হচ্ছে জীতু-শিরিনের মেগা?

কিছুদিন আগেই ‘কমলা নিবাস’ ধারাবাহিকের প্রথম ঝলক এবং প্রমো প্রকাশ্যে আনা হয়েছিল। প্রথম থেকেই এই ধারাবাহিকটি নিয়ে মানুষের মধ্যে একটা আলাদাই উন্মাদনা কাজ করছে কারণ এই ধারাবাহিকে অভিনয় করবেন দেবশঙ্কর হাল

Published on: Apr 4, 2026, 21:56:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই ‘কমলা নিবাস’ ধারাবাহিকের প্রথম ঝলক এবং প্রমো প্রকাশ্যে আনা হয়েছিল। প্রথম থেকেই এই ধারাবাহিকটি নিয়ে মানুষের মধ্যে একটা আলাদাই উন্মাদনা কাজ করছে কারণ এই ধারাবাহিকে অভিনয় করবেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত। এবার প্রকাশ্যে এল ধারাবাহিক শুরু হওয়ার দিনক্ষণ।

‘চিরদিনই’- র স্লটে আসছে ‘কমলা নিবাস’
‘চিরদিনই’- র স্লটে আসছে ‘কমলা নিবাস’

‘কমলা নিবাস’ ধারাবাহিকের প্রমো পুনরায় মুক্তি করেছে জি বাংলা, তবে এবার ঘোষণা করা হয়েছে ধারাবাহিক সম্প্রচারের সময় এবং দিন। ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এনে ক্যাপশনে জি বাংলার তরফ থেকে লেখা, ‘আসছে নতুন ধারাবাহিক কমলা নিবাস। আগামী ১৩ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে ৬টা ৩০ মিনিটে।’

আরও পড়ুন: ‘রাহুল বলল ড্রোন শট দেব, আর…', সহকর্মীর প্রয়াণে চাঁচাছোলা মন্তব্য স্বস্তিকার

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, জি বাংলায় সন্ধ্যে ৬:৩০ মিনিটে সম্প্রচারিত হয় ‘চিরদিনই তুমি যে আমার’। নতুন ধারাবাহিকের স্লট ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সময়ে ঘোষণা করা হলেও জীতুর ধারাবাহিক বন্ধ হওয়ার এখনও কোনও ঘোষণা করা হয়নি জি বাংলার তরফ থেকে।

খুব স্বাভাবিকভাবেই তাই ‘কমলা নিবাস’ ধারাবাহিকটির সম্প্রচারের সময় প্রকাশ্যে আনা হলেও এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি বন্ধ হয়ে যাচ্ছে নাকি অন্য কোনও সময় সেটি সম্প্রচারিত হবে, সেটা এখনও স্পষ্ট নয় দর্শকদের কাছে।

আরও পড়ুন: 'নিনিকে বাবিন জেঠুকে চেনাতে তো হবেই...', রাহুলকে খোলা চিঠি লিখলেন অনিন্দিতা

কমলা নিবাস প্রসঙ্গে

এই ধারাবাহিকটি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে তৈরি যেখানে এক দম্পতি স্বপ্ন দেখে তাদের মেয়েদের বিয়ে দেবেন তাঁরা ধুমধাম করে। শুধু তাই নয়, কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেবে শ্রীনিবাস। প্রায় প্রতিদিন এমন স্বপ্ন দেখেন শ্রীনিবাস কিন্তু, সেই স্বপ্ন পূরণ হওয়ার জন্য চাই প্রচুর টাকা।

যে দম্পতি মাসের শেষে ইলেকট্রিক বিল দিতে পারে না তারা কি করে নিজের বাড়ি তৈরি করবে, কীভাবে মেয়েদের ধুমধাম করে বিয়ে দেবে, তা নিয়েই তৈরি এই গল্প। এই গল্পের মধ্যে যে চোখের জল, মুখের হাসি সব কিছুই মিশে থাকবে তা প্রমো দেখেই বুঝতে পেরেছেন দর্শকরা। উপরি পাওনা দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তর মত তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের ছোট পর্দায় অভিনয় করতে দেখা। থাকবেন পরমব্রত, দুই মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবাদৃতা বসু এবং সংহতি বন্দ্যোপাধ্যায়কে।