Arunava Dey: ফের ধারাবাহিকে ফিরলেন অরুনাভ, কোথায়, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

Arunava Dey: ‘তুই আমার হিরো’ ধারাবাহিক শেষ হওয়ার কিছু মাস আগে ইন্সপেক্টর সুজয় রক্ষিতের চরিত্র ধরা দিয়েছিলেন অরুনাভ দে। এরপর ‘কনটেন্ট’ নামের একটি স্বল্প দৈর্ঘ্য ছবিতেও দেখা যায় অভিনেতাকে। তবে এবার একেবারে গুড বয় হয়ে আসতে চলেছেন নতুন একটি ধারাবাহিকে।

Published on: Jul 27, 2026, 16:59:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘তুই আমার হিরো’ ধারাবাহিক শেষ হওয়ার কিছু মাস আগে ইন্সপেক্টর সুজয় রক্ষিতের চরিত্র ধরা দিয়েছিলেন অরুনাভ দে। এরপর ‘কনটেন্ট’ নামের একটি স্বল্প দৈর্ঘ্য ছবিতেও দেখা যায় অভিনেতাকে। তবে এবার একেবারে গুড বয় হয়ে আসতে চলেছেন নতুন একটি ধারাবাহিকে।

ফের ধারাবাহিকে ফিরলেন অরুনাভ
ফের ধারাবাহিকে ফিরলেন অরুনাভ

স্টার জলসার অতি জনপ্রিয় একটি ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। ধারাবাহিকে এখন বেশ টানটান পর্ব চলছে। ধারাবাহিকে সৌরভের চরিত্র দীপ কিছুদিন আগেই মারা যায় কিন্তু তারপরেই আবার নতুন অবতারে ফিরে আসে সৌরভ। এর পেছনে কোনও রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য লড়াই করছে ঝাঁপি।

আরও পড়ুন: এবার ইন্দিরার মুখোমুখি স্নেহা, অন্নপূর্ণা কি পাবে বিচার?

তবে শুধুমাত্র ধারাবাহিকের গল্পে নতুন মোড় এসেছে তা নয়। কিছুদিন আগেই ধারাবাহিকে যোগ দিয়েছেন ইন্দ্রজিৎ মজুমদার। তিনি এই ধারাবাহিকে পাপ্পু নামের একটি নেতিবাচক চরিত্র ধরা দিয়েছেন। এবার এই ধারাবাহিকেই একেবারে শান্তশিষ্ট চরিত্র ধরা দিতে চলেছেন অরুনাভ দে।

ধারাবাহিকের যোগ দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে অরুনাভ লেখেন, ‘বিলেত ফেরত গুডবাই আহির। আহির কর। আজ থেকে লক্ষ্মী ঝাঁপিতে শুধুমাত্র স্টার জলসায়। পাঁচ বছর পর টেলিভিশনে ভালো ছেলের পাঠ করছি, দেখবেন কিন্তু।’

আরও পড়ুন: মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

এই ধারাবাহিকের গল্প যেমন স্পেশাল ঠিক তেমনভাবেই স্পেশাল গল্পের প্রধান দুটি চরিত্রের ব্যক্তিগত জীবন। কিছু মাস আগেই সৌরভ এবং শুভস্মিতা বাগদান পর্ব সেরেছেন। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। খুব সম্ভবত লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক শেষ হলে তবেই চার হাত এক হবে।