...
...
Next Story

'ওঁর সঙ্গে তুলনা করা মানে আমায়', শাহরুখের সঙ্গে তুলনা টানলে কেমন লাগে আরিয়ানের?

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান শুধুমাত্র অভিনয় নয় ইতিমধ্যেই পরিচালক হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন। কিন্তু যেহেতু বাবা গোটা বিশ্বের জনপ্রিয় একজন অভিনেতা তাই বারবার তুলনা চলেই আসে।

Published on: Nov 19, 2026, 21:02:07 IST
Advertisement

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান শুধুমাত্র অভিনয় নয় ইতিমধ্যেই পরিচালক হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন। কিন্তু যেহেতু বাবা গোটা বিশ্বের জনপ্রিয় একজন অভিনেতা তাই বারবার তুলনা চলেই আসে। হাঁটাচলা থেকে শুরু করে গলার স্বর, সবকিছুতেই বাবার সঙ্গে তুলনা হয় ছেলের। কিন্তু এই তুলনা সব সময় ভালো চোখেই দেখেনি আরিয়ান খান।

শাহরুখের সঙ্গে তুলনা টানলে কেমন লাগে আরিয়ানের
শাহরুখের সঙ্গে তুলনা টানলে কেমন লাগে আরিয়ানের

১৯ নভেম্বর উন্মোচিত হওয়া প্রথম টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় আরিয়ানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় একটি প্রচ্ছদের সহ চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া এবং তেজা রিওর সঙ্গে স্থান পেয়েছেন আরিয়ান।

আরও পড়ুন: এই মানুষটাকে তো চিনতামই না', মনামীর বন্ধু হলেও বিগ বসের খেলায় কাকে সাপোর্ট করছেন সৌম্য?

এই ম্যাগাজিনের সাক্ষাৎকারে আরিয়ানকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাবার সঙ্গে তুলনা করলে তাঁর কেমন লাগে তখন চলচ্চিত্র নির্মাতা বলেন, সবাইকেই শাহরুখ খানের সঙ্গে তুলনা করা হয়। আমি যদি সেই ব্যক্তিদের মধ্যে একজন হই তাহলে কোন সমস্যা নেই। এক নম্বর মানুষের সঙ্গে তুলনা হওয়াটাকে আমি প্রশংসা হিসাবেই নেই। তিনি এক এবং অদ্বিতীয়।

আরিয়ান আলাপচারিতায় আরও জানান, তাঁর নির্মিত ছবিতে সলমন খানের কমিউনিটি কিভাবে হয়েছিল। শুটিং চলাকালীন আরিয়ান জানতে পারেন যে ওই একই লোকেশনে রয়েছেন ভাইজান। সঙ্গে সঙ্গে তিনি সলমন খানের টিমকে একটি মেসেজ পাঠিয়ে জিজ্ঞাসা করেন যে তিনি ভাইজানের সঙ্গে দেখা করতে পারবেন কিনা। এই বার্তার জবাবে সলমন খান নিজেই আরিয়ানের সেটে আসার প্রস্তাব দেন।

সলমন আসছেন এই কথা জানতে পেরে আরিয়ান তার সিনেমাটোগ্রাফরকে একটি শর্ট প্রস্তুত করতে বলেন। অভিনেতা এসে যখন আরিয়ানকে জিজ্ঞাসা করেন যে শুটিং কতদূর ঠিক তখনই আরিয়ান সলমনকে একটি সংলাপ বলে ক্যামেরার দিকে ইশারা করেন। এই মুহূর্তটা একটা স্মরণীয় দৃশ্যে পরিণত হয়ে যায়।

বলিউডের বাস্টার্ডস সম্পর্কে

'দ্য বাস্টার্ডস অফ বলিউড' ছিল আরিয়ানের পরিচালক হিসেবে অভিষেক। সাত পর্বের এই নেটফ্লিক্স সিরিজটির গল্প আসমান সিং নামের এক উচ্চাকাঙ্ক্ষী নবাগতকে কেন্দ্র করে নির্মিত, যে তার সেরা বন্ধু পারভেজ এবং ম্যানেজার সানিয়ার সাথে বলিউডের অনিশ্চিত জগতে পথ খুঁজে চলে। এই শো-তে লক্ষ্য, সাহের বাম্বা, রাঘব জুয়াল, ববি দেওল, অন্যা সিং, মোনা সিং, মনোজ পাহওয়া এবং রজত বেদি সহ আরও অনেকে অভিনয় করেছেন। এটি ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় এবং শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটি প্রযোজনা করে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks