টলিউডের পরিচালকদের মধ্যে খুব পরিচিত একটি নাম স্বপন সাহা। বহু বছর ধরে তিনি বিভিন্ন ঘরানার ছবি দর্শকদের উপহার দিচ্ছেন। ‘বাবা কেন চাকর হোক’ অথবা ‘মিনিস্টার ফাটাকেষ্ট’, স্বপন সাহা এমন একজন পরিচালক যার হাত ধরে দর্শকরা নায়কদের চিনেছেন অন্যরকম ভাবে। এবার প্রথমবার একটি থ্রিলার ভিত্তিক ছবি তৈরি করতে চলেছেন পরিচালক।

পরিচালকের এই কামব্যাক ছবির গল্প হবে একেবারে অন্যরকম। যে পরিচালককে বরাবর পারিবারিক গল্প বলতেই দেখা দিয়েছে তিনি এবার বলবেন রহস্যময় গল্প। খুব সম্ভবত ছবির নাম ‘ছায়া মানুষ’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আরিয়ান ভৌমিক। খবরটি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন আরিয়ান।
আরও পড়ুন: 'এখন একটু ভালো আছি', মুম্বই থেকে বাড়ি ফিরে প্রথম পোস্ট ঝিলমের
পরিচালকের সঙ্গে একটি ছবি পোস্ট করে আরিয়ান লেখেন, ‘একটি নতুন যাত্রা শুরু করতে চলেছি অন্য দামও পরিচালক স্বপন সাহার সঙ্গে। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’ আরিয়ানের পোস্ট থেকে বোঝাই যাচ্ছে স্বপন সাহার আগামী ছবির নায়ক আরিয়ান। এবার প্রশ্ন হল আরিয়ানের বিপরীতে কে অভিনয় করবেন?
জানা গিয়েছে, আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন ঐশ্বর্য চট্টোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাগ্নিক। ছবির চিত্রনাট্য লিখেছেন পেলে ভট্টাচার্য। প্রযোজনায় ইসমাইল মল্লিক। তবে এটি পরিচালকের কাম ব্যাক ছবি নয়, কিছুদিন আগেই আরো একটি ছবির কাজ শুরু করেছেন পরিচালক।
{{/usCountry}}জানা গিয়েছে, আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন ঐশ্বর্য চট্টোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাগ্নিক। ছবির চিত্রনাট্য লিখেছেন পেলে ভট্টাচার্য। প্রযোজনায় ইসমাইল মল্লিক। তবে এটি পরিচালকের কাম ব্যাক ছবি নয়, কিছুদিন আগেই আরো একটি ছবির কাজ শুরু করেছেন পরিচালক।
{{/usCountry}}আরও পড়ুন: সম্পন্ন হল ‘তারপর’-এর শুভ মহরত, চূর্ণীকে মা সরস্বতীর সঙ্গে তুলনা পাপারাজ্জিদের
স্বপন সাহার সেই ছবির নাম ‘মন ছুঁই’। এটিও একটি পারিবারিক ঘরানার ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রোহন ভট্টাচার্য এবং দর্শনা বণিক। খুব সম্প্রতি এই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছিল যেখানে অতিথি হয়ে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।